চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সূর্যকুমার-ঈশান তাণ্ডবে ২-০ করল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে টানা জিতে ২-০তে এগিয়ে গেল ভারত। নিউজিল্যান্ডের দেয়া দুইশ পেরোনো লক্ষ্য সহজে টপকে গেছে স্বাগতিকরা। ১২২ রানের বিধ্বংসী জুটি গড়েছেন ঈশান কিষাণ এবং সূর্যকুমার যাদব। ২৮ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে ভারত।

শহীদ বীর নারায়ণ স্টেডিয়ামে টসে জিতে কিউইদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ১৫.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৯ রান করে ভারত।

আগে নেমে ওপেনার ডেভন কনওয়ে ১৯ এবং টিম সেইফার্ট ২৪ রান করেন। রাচীন রবীন্দ্র ৪৪, গ্লেন ফিলিপস ১৯, ড্যারিল মিচেল ১৮, মার্ক চ্যাপমান ১০, মিচেল সান্টনার অপরাজিত ৪৭ এবং জ্যাক ফোকস অপরাজিত ১৫ রান করেন।

ভারতের হয়ে কুলদীপ যাদব ২টি, হার্দিক পান্ডিয়া, হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং শিভম দুবে একটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ৬ রানে দুই উইকেট হারিয়ে বসে তারা। ওপেনার সাঞ্জু স্যামসন করেন ৬, অভিষেক শর্মা রানের খাতাই খুলতে পারেননি। তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদবকে সঙ্গী করে হাল ধরেন ঈশান কিষাণ। দুজন মিলে গড়েন ৪৯ বলে ১২২ রানের জুটি।

ঈশান ১১ চার ও ৪ ছক্কায় ৩২ বলে করেন ৭৬ রান। তিনি ফিরে গেলে দুবেকে নিয়ে ৩৭ বলে ৮১ রানের জুটি গড়েন যাদব। তাদের ইনিংসে ভর করে জয়ের কাছে পৌঁছায় ভারত। যাদব ৯ চার ও ৪ ছক্কায় ৩৭ বলে অপরাজিত ৮২ করেন। দুবে অপরাজিত থাকেন ৩৬ রানে।

Reneta

নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি, জ্যাকব ডাফি এবং ইশ সোধি একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টিনিউজিল্যান্ডভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

আকাশে মেঘের আনাগোনা, সামনে টানা বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT