চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমদিনে অলআউট কিউইরা, ভারত পিছিয়ে দেড়শ রানে

মুম্বাই টেস্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ তিন ম্যাচের টেস্ট সিরিজটিতে প্রথম দুই ম্যাচ জিতে ট্রফি নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। তৃতীয় ও শেষ ম্যাচটি সিরিজে নিয়ম রক্ষার হলেও ভারতের জন্য গুরুত্বপূর্ণ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হয়েছে তৃতীয় ম্যাচটি। প্রথমদিনে কিউইদের অলআউট করে দিয়ে বেশকিছু ওভার ব্যাট করেছে ভারত।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের তোপে পড়ে খুব বেশি রান করতে পারেনি সফরকারী দলটি, অলআউট হয়েছে ২৩৫ রানে। কিউইদের সর্বোচ্চ রান এসেছে অলরাউন্ডার ড্যারিল মিচেলের থেকে, দুর্দান্ত ফর্মে থাকা ওয়াশিংটন সুন্দরের বলে আউট হওয়ার আগে করেছেন ৮২ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে উইল ইয়ংয়ে থেকে, ৭১ রান।

দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর নিয়েছেন ৯ উইকেট। জাদেজা ৬৫ রানে নিয়েছেন ৫টি এবং ওয়াশিংটন সুন্দর ৮১ রানে ৪ উইকেট নিয়েছেন। বাকি উইকেটটি নিয়েছেন পেসার আকাশ দীপ।

ব্যাটে নেমে ভারতও বেশি সুবিধা করতে পারেনি, ৮৬ রান তুলতে হারিয়েছে ৪ উইকেট। তিনে নামা শুভমন গিল ৩১ রানে অপরাজিত আছেন, যশ্বী জয়সওয়াল থেকে এসেছে ৩০ রান। রানআউটে কাটা পড়েছেন বিরাট কোহলি। শনিবার গিল ও রিশভ পান্ট ব্যাটে নামবেন।

কিউইদের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল নিয়েছেন ২ উইকেট, ম্যাট হেনরি নিয়েছেন বাকি উইকেটটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াশিংটনজাদেজানিউজিল্যান্ডপ্যাটেলভারতমিচেল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT