চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউইদের হারিয়ে রোহিতের ভারতের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৪ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে সংগ্রহ বড় করতে পারেনি নিউজিল্যান্ড। রানতাড়ায় রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে ভালো শুরু পায় ভারত। পরে নিউজিল্যান্ড বোলাররা কিছুটা আশা জাগানিয়া বল করেন। শেষঅবধি অবশ্য ভারতকে আটকে রাখতে পারেনি। কিউইদের ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের তৃতীয় শিরোপা জিতেছে ভারত।

চ্যাম্পিয়ন্স ট্রফির ২০০২ আসরে শ্রীলঙ্কার সাথে যৌথভাবে শিরোপা জিতেছিল ভারত। দ্বিতীয় শিরোপাটি এসেছিল ২০১৩ আসরে। এবার রোহিত শর্মাদের হাতে উঠল আরও একটি শিরোপা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২৫১ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে এক ওভার হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় ভারত।

রানতাড়ায় ভারতকে দুর্দান্ত শুরু এনে দেন রোহিত শর্মা ও শুভমন গিল। উদ্বোধনীতে ১০৫ রান তোলেন দুজনে। ১৮.৪ ওভারে ৫০ বলে ৩১ রান করা গিল ফিরে গেলে জুটি ভাঙে। পরের ওভারে ফিরে যান বিরাট কোহলি ১ রান করে।

২৬.১ ওভারে দলীয় ১২২ রানে রোহিত শর্মা ফিরে গেলে কিছুটা চাপে পড়ে ভারত। সাতটি চার ও তিন ছক্কায় ৮৩ বলে ৭৬ রান করেন অধিনায়ক। পরে হাল ধরেন শ্রেয়াস আয়ার ও অক্ষর প্যাটেল। দুজনে ৬১ রান তোলেন চতুর্থ উইকেট জুটিতে। ৩৮.৪ ওভারে ১৮৩ রানে শ্রেয়াস ফিরে যান। দুটি করে চার ও ছক্কায় ৬২ বলে ৪৮ রান করেন তিনি।

২০৩ রানে পঞ্চম উইকেট হারায় ভারত। অক্ষর প্যাটেল ফিরে যান ৪০ বলে ২৯ রান করে। ৪৭.৩ ওভারে ২৪১ রানে হার্দিক পান্ডিয়া ফিরে যান। ১৮ বলে ১৮ রান করেন।

Reneta

পরে লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা ভারতকে জয়ের বন্দরে পৌঁছান। রাহুল ৩৩ বলে ৩৪ রান করেন। জাদেজা ৬ বলে ৯ রান।

কিউইদের হয়ে মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার দুটি করে উইকেট নেন। কাইল জেমিসন ও রাচিন রবীন্দ্র নেন একটি করে উইকেট।

আগে ব্যাটে নামা কিউইদের ভালো শুরু এনে দেন উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র। উদ্বোধনীতে ৫৭ রান তোলেন দুজনে। ৭.৫ ওভরে ইয়াং ফিরে গেলে জুটি ভাঙে। ২৩ বলে ১৫ রান করে যান। ১০.১ ওভারে ৬৯ রানে ফিরে যান রাচিন। ২৯ বলে ৩৭ রান করে।

১২.২ ওভারে কেন উইলিয়ামসনের উইকেট হারায় নিউজিল্যান্ড। ১৪ বলে ১১ রান করেন তিনি। পরে টম ল্যাথামকে নিয়ে হাল ধরেন ড্যারিল মিচেল। ২৩.২ ওভারে ১০৮ রানে ল্যাথাম ফিরে গেলে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড। ৩০ বলে ১৪ রান করেন তিনি।

পঞ্চম উইকেটে গ্লেন ফিলিপসকে নিয়ে ৫৭ রান তোলেন ড্যারিল মিচেল। ৩৭.৫ ওভারে ১৬৫ রানে ফিলিপস ফিরে গেলে জুটি ভাঙে। ৫২ বলে ৩৫ রান করেন কিউই অলরাউন্ডার।

এরপর মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে দুইশ পার করেন মিচেল। ৪৫.৪ ওভারে মিচেল ফিরে যান ১০১ বলে ৬৩ রান করে। ৪৯তম ওভারের শেষ বলে মিচেল স্যান্টনার ফিরে যান দলীয় ২৩৯ রানে। ১০ বলে ৮ রান করেন কিউই অধিনায়ক।

নাথান স্মিথকে নিয়ে ইনিংস শেষ করেন ব্রেসওয়েল। তিনটি চার ও দুই ছক্কায় ৪০ বলে ৫৩ রান করেন।

ভারতের হয়ে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন। রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫নিউজিল্যান্ডফাইনালভারতমিচেললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

জুলাই ১২, ২০২৬

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT