ক্রিকেট

ভারতকে মাঝারি চ্যালেঞ্জ দিতে পারল নিউজিল্যান্ড

শামির ৫ উইকেট

ভারতীয় ক্রিকেটাররা মাঠে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটাররা মাঠে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিজেদের পঞ্চম ম্যাচে স্বাগতিক ভারতকে মাঝারি চ্যালেঞ্জ দিতে পেরেছে টম ল্যাথামের নিউজিল্যান্ড। ড্যারিল মিচেলের অনবদ্য সেঞ্চুরি এবং রাচীন রবীন্দ্রের ৭৫ রানের সুবাদে ২৭৩ রান করেছে কিউই দলটি। আসরের প্রথম ম্যাচ খেলতে নেমে ৫ উইকেট শিকার করেছেন পেসার মোহাম্মদ শামি। ২৭৪ রান করলেই আসরে পাঁচে পাঁচ হবে রোহিত শর্মার দলের।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। চতুর্থ ওভারে ইনফর্ম ব্যাটার ডেভন কনওয়েকে প্রথম সাজঘরের পথ দেখান মোহাম্মদ সিরাজ। ৯ বল খেলে কোনো রান যোগ করতে পারেননি এ বাঁহাতি।

এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা পেসার মোহাম্মদ শামি প্রথম বল করতে আসেন ইনিংসের নবম ওভারে। প্রথম বলেই বোল্ড করেন নিউজিল্যান্ডের আরেক ওপেনার উইল ইয়ংকে। ২৭ বলে ১৭ রানের ইনিংস খেলেন এ ডানহাতি।

চতুর্থ উইকেট জুটিতে বাঁহাতি রাচীন রবীন্দ্র ও ডানহাতি ড্যারিল মিচেল নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরান। দুজনে মিলে গড়েন ১৫২ বলে ১৫৯ রানের জুটি। ২৩তম ওভারে ফিফটি তুলে নেন রবীন্দ্র। এরপর ৭৫ রানে শামির স্বীকারে হন এ বাঁহাতি।

রাচীন রবীন্দ্র আউট হলেও থেমে যাননি ড্যারিল মিচেল, ফিফটির দেখা পেয়ে যান ২৭তম ওভারে। পরে সেটিকে সেঞ্চুরিতে পরিণত করেন। তার ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ইনিংসের শেষ ওভারে শামির বলে ক্যাচ আউট হন, খেলেন ১২৭ বলে ১৩০ রানের সর্বোচ্চ ইনিংস।

ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ শামি ১০ ওভারে ৫৪ রানে ৫টি এবং কুলদীপ যাদব ৭৩ রানে ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ধর্মশালা নিউজিল্যান্ড ভারত মিচেল রাচিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…