চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের আরও কাছে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৭ অপরাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা দুই জয়ে সুপার এইটের আরও কাছে ভারত। দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে ৯৩ রানে হারিয়ে ‘এ’ গ্রুপে পাকিস্তানকে সরিয়ে টেবিল টপার ভারত। ভালো ব্যাটিংয়ের পর ভালো বোলিং করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছেন হার্দিক পান্ডিয়া।

নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় নামিবিয়া। ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে। জবাব দিতে নেমে ১৮.২ ওভারে ১১৬ রান তুলে অলআউট হয় নামিবিয়া, ভারত জয় তোলে ৯৩ রানে।

আগে ব্যাট করা ভারতের ইষাণ কিষাণ সর্বোচ্চ ৬১ রান করেন। এরপর হার্দিক পান্ডিয়া ৫২ রান করেন। তৃতীয় সর্বোচ্চ ২৫ রান করেন তিলক ভার্মা। ২৩ ও ২২ রান করেন শিভাম দুবে ও সনজু স্যামসন।

নামিবিয়ার গেরহার্ড এরাসমাস সর্বোচ্চ ৪ উইকেট নেন। একটি করে উইকেট তোলেন বেন শিকোঙ্গো, জেজে স্মিট ও বারনার্ড শোলজ।

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়েছে নামিবিয়ার। ওপেনার লরেন স্পিনক্যাম্প সর্বোচ্চ ২৯ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন আরেক ওপেনার জ্যান ফ্রাইলিং করেন। এছাড়া ১৮ রান করেন এরাসমাস।

ভারতের সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। ২টি করে উইকেট তুলেছেন পান্ডিয়া ও অক্ষর প্যাটেল। একটি করে উইকেট পেয়েছেন আর্শদীপ সিং, শিভাম দুবে ও জাসপ্রিত বুমরাহ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরাসমাসকিষাণনয়াদিল্লিনামিবিয়াপান্ডিয়াভারতলিড স্পোর্টসস্টিনক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

কোন রান খরচ না করেই পাঁচ উইকেট মাহিনের

এপ্রিল ১১, ২০২৬

গুরুতর অসুস্থ আশা ভোঁসলে, হাসপাতালে ভর্তি

এপ্রিল ১১, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান প্রতিনিধিদের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ১১, ২০২৬

আর্থিক স্বচ্ছতা ও সুশাসন জোরদারে চার্টার্ড একাউন্ট্যান্টদের প্রতি আহ্বান

এপ্রিল ১১, ২০২৬

কৃষকেরা জ্বালানি সিন্ডিকেটের দুষ্টুচক্রের শিকার: জামায়াত আমির

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT