চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়োজাহাজে অসুস্থ ভারতের ক্রিকেটার, জরুরি অবতরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতের ক্রিকেটার উল্লাসে উড়োজাহাজে অসুস্থতার পরে মাঠে ফিরে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেসরকারি একটি উড়োজাহাজে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভারতীয় দলের ক্রিকেটার মায়াঙ্ক আগারওয়াল। উড়োজাহাজে ওঠার পরেই তিনি অসুস্থ বোধ করেন। পরে গলা ও বুকে জ্বালা অনুভব করলে জরুরি অবতরণ করে তাকে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন আছেন ডানহাতি এ ব্যাটার। 

রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের ম্যাচ খেলার জন্য গত মঙ্গলবার ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে দিল্লি যাচ্ছিলেন মায়াঙ্ক। কর্ণাটক দলের সঙ্গেই সফর করছিলেন। উড়োজাহাজে একটি পানীয় খাওয়ার পর থেকেই শুরু হয় অস্বস্তি। গলা জ্বালা অনুভবের পাশাপাশি তিনি বমিও করেন।

একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিকভাবে উড়োজাহাজটির জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়া হয়। পরে মায়াঙ্ককে আগরতলার একটি হাসপাতালে নেয়া হয়। কর্ণাটকের দলের বাকি সদস্যরা অবশ্য পরে দিল্লি গিয়েছেন।

কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রঘুরাম ভাট জানিয়েছেন, ‘এখন তিনি ভালো আছেন। সকল শঙ্কা কেটে গিয়েছে। কালই সম্ভবত বেঙ্গালুরুতে উড়ে যেতে পারেন। সেখানে স্থানীয় ডাক্তারদের সঙ্গে কথা বলবেন ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করবেন বলে জানা গিয়েছে।’

এই ঘটনায় পুলিশি তদন্তের অনুরোধ করেছেন কর্ণাটকের টিম ম্যানেজার। ত্রিপুরায় মামলাও দায়ের করা হয়েছে।

ত্রিপুরা পশ্চিমের পুলিশ সুপারিনটেনডেন্ট কে কিরান কুমার জানিয়েছেন, ‘উড়োজাহাজে বসে থাকা অবস্থায় আগারওয়াল তার সামনে একটি থলে দেখতে পান। পানি মনে করে সেটা পান করার পরই এই ঘটনা ঘটে। এখন তার অবস্থা স্থিতিশীল। তাদের ম্যানেজার অভিযোগ দায়ের করেছে, আমরা সেটা গ্রহণ করেছি। তদন্ত করে দেখবো।’

Reneta

মায়াঙ্ককে আগামী কয়েক দিনের মধ্যে বাড়ি যেতে হলে কিছু শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সেসবের পরই তার ব্যাপারে নতুন কোনো সিদ্ধান্ত নেয়া হবে। তবে এখনই কর্ণাটকের হয়ে খেলতে পারছেন না ৩২ বর্ষী এ ক্রিকেটার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামকর্ণাটকভারতমায়াঙ্ক আগারওয়ালরঞ্জি ট্রফিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT