চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নির্বাচকদের সেই সাহসই নেই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকা সফর শেষে ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে ভারত। দীর্ঘদিন টি-টুয়েন্টির বাইরে থাকা রোহিত শর্মা ও বিরাট কোহলি এ সিরিজ দিয়ে দলে ফিরবেন। টি-টুয়েন্টি বিশ্বকাপের বেশ আগেই তারকা দুই ব্যাটারের দলে ফেরা নিয়ে বেশ আলোচনা চলছে। তার মধ্যেই মুখ খুলেছেন ভারতের সাবেক ব্যাটার আকাশ চোপড়া। জানিয়েছেন, রোহিত-কোহলিদের কোনো একজনকে বাদ দেয়ার সাহস নাই নির্বাচকদের। 

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে টি-টুয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর গড়াবে। এ সময় তাদের দলে ফেরা মানে টি-টুয়েন্টি বিশ্বকাপের অংশ হতে যাচ্ছেন তারা। চোপড়া মনে করছেন সম্ভাব্য আক্রোশ এড়াতেই দুজনকেই দলে রেখেছে নির্বাচকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চোপড়া বলেছেন, ‘যদি নির্বাচকদের বাদ দেয়ার চিন্তা থাকতো, আমার মনে হয় না একজনকে রেখে আরেকজনকে রাখার সে সাহস তাদের আছে। এমনটা হতে যাচ্ছে না। হয় দুজনকেই রাখতে হবে অথবা বাদ দিতে হবে।’

‘রোহিত শর্মা বা বিরাট কোহলিকে রাখতে হবে অথবা বাদ দিতে হবে। কারোরই সেই সাহস নেই যে, একজনকে রেখে আরেকজনকে বাদ দেয়, সেটা কারও পক্ষে সম্ভব নয়।’

ভারতীয় দলের বেশ কিছু খেলোয়াড় বাদ পড়েছেন আসন্ন সিরিজে। সূর্যকুমার যাদব সার্জারির জন্য আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবে না। এ সিরিজে খেলবেন না হার্দিক পান্ডিয়া, শ্রেয়াস আয়ার ও জাসপ্রীত বুমরাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকাশআফগানিস্তানআয়ারকোহলিবুমরাহভারতরোহিতলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসূর্যকুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীরকে দেশে ফেরাতে দুদকের উদ্যোগ, প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু

জুন ১৫, ২০২৬
EAST RUTHERFORD, NEW JERSEY - JUNE 13: Ismael Saibari #11 of Morocco celebrates scoring his team's first goal  during the FIFA World Cup 2026 Group C match between Brazil and Morocco at New York New Jersey Stadium on June 13, 2026 in East Rutherford, New Jersey. (Photo by Dan Mullan/Getty Images)

ব্রাজিলকে গোল দেয়ার একদিন পরই কিনে নিলো বায়ার্ন

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে বাধা:পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে নয়, ডিবেটিং সোসাইটির অনুষ্ঠানে হাসনাত-সাদিক’

জুন ১৫, ২০২৬

ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT