চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের দাপটের দিনে গিলের পারফরম্যান্সে গর্বিত বাবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দিনের ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করেন অধিনায়ক রোহিত শর্মা। তার সঙ্গে জুটি গড়ে সেঞ্চুরির দেখা পান শুভমন গিল। দ্বিতীয় দিনের খেলা শেষে উচ্ছ্বসিত গিল বলছেন, এমন পারফরম্যান্সে গর্বিত হবেন তার বাবাও।

ধর্মশালা শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে দাপট দেখিয়েছে ভারত। খেলা শেষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৭৩ রানের সংগ্রহ দাঁড় করায় টিম ইন্ডিয়া। তাতে প্রথম ইনিংসে ২১৮ রান করা ইংল্যান্ডের চেয়ে এগিয়ে আছে ২৫৫ রানে।

দিনের খেলা শেষে গিল বলেছেন, ‘প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ দেখতে এসেছেন আমার বাবা। তার চাওয়া ছিল আমি যেন টেস্ট ক্রিকেট খেলতে পারি। আশা করি আজ সেও আমার পারফরম্যান্সে গর্বিত হবেন।’

এদিন সিরিজে দ্বিতীয় ও ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি পূর্ণ করেন অধিনায়ক রোহিত। ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৩টি সেঞ্চুরি করেছেন এই তারকা। রোহিত সেঞ্চুরি ছোঁয়ার পরের ওভারেই তিন অঙ্ক স্পর্শ করেন গিল। তারও এটি সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি, ক্যারিয়ারের চতুর্থ। অভিষিক্ত দেবদূত পাডিক্কাল ও সরফরাজ খানও দেখা পেয়ে যান হাফ সেঞ্চুরির।

মাঝে ৯ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রোহিত শর্মার দল। তবে চাম সামলে দিনের বাকিটা কাটিয়ে দেন কুলদীপ যাদব ও জাসপ্রীত বুমরাহ। প্রথম দিন বল হাতে ৫ উইকেট নেয়া স্পিনার কুলদীপ ৫৫ বলে ২ চারে ২৭ রানে অপরাজিত আছেন। তার সমান বলে ২টি চারে ১৯ রানে আছেন পেসার বুমরাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডটেস্ট চ্যাম্পিয়নশিপভারতভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজরোহিতলিড স্পোর্টসশুভমন গিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাপানের কাছে চীন-রাশিয়ার যৌথ আকাশ টহল

জুন ২৮, ২০২৬

ঢাবি হলের মাঠে খেলা দেখতে গিয়ে হেনস্তার অভিযোগ

জুন ২৮, ২০২৬

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

জুন ২৮, ২০২৬

প্রধানমন্ত্রীর চীন সফর: ভারসাম্যের রাজনীতি ও কৌশল

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT