চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫/০ থেকে ইনিংস শুরু করবে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজকোটে চলমান তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে জরিমানার মুখে পড়েছে ভারত। পিচের গুরুত্বপূর্ণ অংশ মাঝখান দিয়ে ভারতীয় ব্যাটারদের দৌড়ানোর কারণে জরিমানা করা হয়। তবে এ জরিমানায় ভারতের রান কমবে না, বরং প্রথম ইনিংসে ইংল্যান্ড ব্যাটিং শুরুর সময় তাদের স্কোরবোর্ডে ৫ রান যোগ হবে। 

টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসের ১০১.৩ ওভারে ঘটে জরিমানার ঘটনা। ব্যাটিন্যের স্ট্রাইকিং প্রান্তে ছিলেন অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন। ডানহাতি লেগস্পিনার রেহান আহমেদের বল কাভারে ঠেলে দিয়ে রান নেয়ার জন্য দৌড় দেন অশ্বিন। তবে অপরপ্রান্তে থাকা ধ্রুব জুরেল তাকে ফিরিয়ে দেন।

এ সময় পিচের মাঝখান দিয়ে দৌড়ানোয় অশ্বিনের সাথে কথা বলেন ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ার জোয়েল উইলসন। আম্পায়ারকে অশ্বিন কথা বলে বোঝানোর চেষ্টা করলেও দলকে জরিমানার কবল থেকে বাঁচাতে পারেননি। এ সময় উইলসন হাত উঁচু করে ৫ রানের ইশারা করেন যা, ইংল্যান্ড ব্যাটিং শুরুর সময় রান হিসেবে যোগ হবে।

Banglabid

এ রিপোর্ট লেখার সময় দারুণ ছন্দে আছেন ভারত ও ক্রিজে থাকা দুই ব্যাটার অশ্বিন ও জুরেল। মধ্যাহ্ন বিরতি শেষে ৩১ রানে জুরেল এবং ২৫ রানে অশ্বিন ব্যাট শুরু করবেন। ৭ উইকেট হারিয়ে স্বাগতিকেরা ৩৮৮ রান তুলেছে। প্রথম দিনে ৮৬ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান তুলেছিল রোহিত শর্মার দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশ্বিনইংল্যান্ডউইলসনজুরেলভারতরাজকোটরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT