চীন-পাকিস্তানকে মোকাবেলায় ভারতে নতুন ফাইটার জেট মোতায়েন

আকাশে উড়ন্ত দুটি ভারতীয় ফাইটার জেট, নিরাপত্তা ও সামরিক শক্তির প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ
পাকিস্তান ও চীনের হুমকি মোকাবেলায় ভারত তার শ্রীনগর বিমান ঘাঁটিতে আপগ্রেডেড মিগ-২৯ ফাইটার জেটের একটি স্কোয়াড্রন মোতায়েন করেছে। ট্রাইডেন্টস স্কোয়াড্রন উত্তরের ডিফেন্ডার নামেও পরিচিত। শ্রীনগর বিমান ঘাঁটিতে মিগ-২১ স্কোয়াড্রন স্থাপন করা হয়েছে মূলত পাকিস্তানি হামলার হুমকি শনাক্ত করতে।
শ্রীনগর কাশ্মীর উপত্যকার কেন্দ্রে অবস্থিত এবং এর উচ্চতা সমভূমির চেয়ে বেশি। মিগ-২৯ ফাইটার জেটে মিগ-২১ এর তুলনায় একাধিক সুবিধা রয়েছে, যা সফলভাবে কাশ্মীরের সীমান্তকে সুরক্ষিত রাখতে সক্ষম হবে। ২০১৯ সালে পাকিস্তানি সন্ত্রাসী শিবিরগুলোতে বালাকোট বিমান হামলার পরে একটি এফ-১৬ জেট ধ্বংস করতে সক্ষম হয়েছিল।
মিগ-২৯ ফাইটার জেটে কেও খুব দূরপাল্লার এয়ার-টু-এয়ার মিসাইল এবং এয়ার থেকে গ্রাউন্ড অস্ত্রশস্ত্রে সজ্জিত করা হয়েছে। ভারত সরকার জানিয়েছে, নতুন জেট আপগ্রেড করার পর এটিকে প্রাণঘাতী অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে।
জড়িত কর্মকর্তারা জানিয়েছেন, সংঘাতের সময় শত্রু বিমানের সক্ষমতা আটকানোর ক্ষমতাও ফাইটার এয়ারক্রাফটকে দেয়া হয়েছে।
পাইলট স্কোয়াড্রন লিডার শিবম রানা বলেন, আপগ্রেড করা বিমানটি রাতের বেলা নাইট ভিশন গগলস দিয়ে কাজ করা যাবে এবং এয়ার-টু-এয়ার রিফুয়েলিং ক্ষমতার কারণে এর পরিসর আরও বেশি। আমরা এয়ার-টু-গ্রাউন্ড আর্মামেন্টও অন্তর্ভুক্ত করেছি যা আগে ছিল না।
২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পরে চীনা পক্ষ থেকে হুমকি মোকাবেলার জন্য লাদাখ সেক্টরে প্রথম মিগ-২৯ বিমান মোতায়েন করা হয়েছিল এবং তারপর থেকে এই জাতীয় একাধিক প্রচেষ্টা ব্যর্থ করেছে।






