চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে লুটিয়ে পড়লেন, হৃদক্রিয়া বন্ধ হয়ে ক্রিকেটারের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটের ব্যাট ও উইকেট মাঠে পড়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সবশেষ যে বলটিতে ব্যাট করেছিলেন, বাউন্ডারি আদায় করে নেন ইমরান প্যাটেল। এরপর বুকে ব্যথা অনুভব করেন। আম্পায়ারের সাথে কথা বলে বিশ্রাম নিতে মাঠের বাইরে যেতে পথ ধরেছিলেন। খানিক বাদে মাঠে ঢলে পড়েন, এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় ক্রিকেটার।

ভারতের পুনেতে ঘরোয়া টি-টুয়েন্টি লিগ এএস ট্রফিতে বৃহস্পতিবার লাকি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপারের মুখোমুখি হয়েছিল ইয়ং একাদশ। মহারাষ্ট্রের অরঙ্গাবাদের গারওয়ার স্টেডিয়ামে ম্যাচ খেলাকালীন মারা যান ৩৫ বর্ষী ইমরান প্যাটেল।

ম্যাচ সরাসরি সম্প্রচার হওয়ায় পুরো ঘটনা ধরা পড়ে ক্যামেরায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইমরানের মৃত্যুকোলে ঢলে পড়ার দৃশ্য। দেখা যায়, ইনিংস চলাকালীন একটি বাউন্ডারি মারেন। পরে কিছু অস্বস্তি অনুভব করার কথা জানান আম্পায়ারকে। অবস্থা দেখে আম্পায়ার ইমরানকে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে বলেন। কিন্তু মাঠ ছেড়ে বেরোনোর সময়ে লুটিয়ে পড়েন ইমরান। সতীর্থরা দৌড়ে আসেন তার কাছে। দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

Banglabid

হাসপাতালে চিকিৎসকরা ইমরানকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ইমরানের মৃত্যু হয়েছে, জানান তারা। সতীর্থ নাসের খান জানিয়েছেন, ‘ইমরানের শারীরিক অসুস্থতা ছিল না। একজন অলরাউন্ডার ছিলেন। এমন মৃত্যু আসলেই কাম্য নয়। সতীর্থের এমন পরিণতিতে শোকস্তব্ধ দলটি।’

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ইমরানের তিন মেয়ে রয়েছে। চার মাস আগে জন্ম তৃতীয় কন্যার। ক্রিকেট খেলার পাশাপাশি রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করতেন তিনি। একটি জুসের দোকানও ছিল তার।

গত সেপ্টেম্বরে পুনেতে একটি ম্যাচ খেলতে গিয়ে হাবিব শেখ নামে আরও এক ক্রিকেটার মারা যান। হাবিবের অবশ্য হৃদরোগজনিত সমস্যা ও ডায়াবেটিস ছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানক্রিকেটারের মৃত্যুপুনেভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

পাঠক সংবাদ পাচ্ছে এআই সারাংশে, সাইটে কমছে ক্লিক: গুগলের বিরুদ্ধে অভিযোগ

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT