ক্রিকেট

হতশ্রী ব্যাটিংয়ে ভারতকে হারাতে পারল না বাংলাদেশ

ইমার্জিং এশিয়া কাপ ফাইনাল

বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা পুরস্কার বিতরণে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, মাঠে দর্শক ও কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতকে অল্প রানে আটকে আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু হতশ্রী ব্যাটিংয়ে জয়ের ধারেকাছেও যেতে পারল না লতা মণ্ডলের দল। বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে মেয়েদের ইমার্জিং কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টিম টাইগ্রেস গুটিয়ে যায় একশর আগেই। শিরোপার সুযোগ হারিয়ে ১৯.২ ওভারে ৯৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

অতিরিক্ত থেকে ১৬ রান আসায় বাংলাদেশ যেতে পারে একশর কাছে। নাহিদা আক্তার ২২ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। সোবহানা মোস্তারি ২২ বলে ১৬ ও সাথি রানি ১১ বলে করেন ১৩ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

শ্রেয়াংকা পাতিল চারটি, মান্নাত ক্যাশাপ তিনটি ও কানিকা আহুজা দুটি উইকেট নেন।

পাকিস্তানকে ৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের প্রথম সেমিফাইনাল পরিত্যক্ত হয়। রানরেটে এগিয়ে থেকে ফাইনালে যায় ভারত।

ভারতকে দেড়শর মধ্যে আটকে রাখতে বড় অবদান রাখেন নাহিদ আক্তার। ৪ ওভারে মাত্র ১৩ রানে ২টি উইকেট নেন। সুলতানা খাতুন ২টি উইকেট নিলেও খরচ করেন ৩০ রান।
বিষয়:বাংলাদেশ বাংলাদেশ নারী ক্রিকেট দল বাংলাদেশ-ভারত ভারত লতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…