চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে স্থগিত সিরিজের ফাঁকা সময় নিয়ে যা ভাবছে বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের পর ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টিতে মুখোমুখি হত দুদল। আইসিসির এফটিপির অংশ হলেও আপাতত সিরিজটি স্থগিত হয়েছে। ফাঁকা সময়টায় জাতীয় দলের জন্য নতুন কোনো প্রতিপক্ষ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমে পরিকল্পনার বিষয়টি জানিয়েছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। জানালেন, ‘এ’ দলের সঙ্গে জাতীয় দলের ম্যাচ আয়োজনের কথা ভেবেছিল বিসিবি, তবে এখন আন্তর্জাতিক সিরিজের কথা চিন্তা করছে।

বলেছেন, ‘আমরা ভেবেছিলাম, ওই সময়টায় আমরা ইন্টারনালি কিছু ম্যাচের আয়োজন করতে পারি কি না। এর আগেও আমরা এ রকম করেছি। এ দলের সঙ্গে খেলেছিল জাতীয় দল। সে রকম একটা কিছু। এটা ছিল আমাদের আগের পরিকল্পনা।’

‘এখন আমরা ভেবে দেখছি, কোনো দলের সঙ্গে আমরা খেলতে পারি কি না বা বাইরে কোথাও গিয়ে খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কি না, কোনো সুযোগ পাওয়া যায় কি না। সে জিনিসগুলো আমরা দেখছি। যদি সুযোগ না হয়, তাহলে আমরা ইন্টারনালি হয়তো খেলব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল আবেদীনবাংলাদেশবিসিবিভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তাইজুলের ৭ উইকেট, দ্বিতীয় দিন শেষে ২৩০ রানে পিছিয়ে বাংলাদেশ

জুন ২৯, ২০২৬

শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের গেম চেঞ্জার: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬

চ্যানেল আইয়ের চিরশুভাকাঙ্খী ছিলেন মুস্তাফা মনোয়ার: শাইখ সিরাজ

জুন ২৯, ২০২৬

বিশ্বকাপে ব্যতিক্রমী আয়োজনে অভিভূত বিশিষ্টজনেরা

জুন ২৯, ২০২৬

জার্মানি যাদের নিয়ে নামতে পারে প্যারাগুয়ে পরীক্ষায়

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT