চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারিয়ে রানার্সআপ হয়ে ফিরছে বাংলাদেশ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৫
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের নারী ফুটবল দল ভারতের বিরুদ্ধে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলেছে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে অর্পিতা বিশ্বাসের দল ৪-৩ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে। প্রথম লেগের দেখায় ভারতের কাছে ২-০তে হেরেছিল বাংলাদেশ। জয়ে চার দলের আসরে রানার্সআপ হয়ে আসর শেষ করল বাংলাদেশ, ছয় ম্যাচে পাঁচ জয়ে চ্যাম্পিয়ন ভারত।

দুই লেগের আসরে ভুটানের বিপক্ষে জয়ে শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে নেপালকে হারিয়ে ভারতের কাছে হেরে বসে কোচ মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা। দ্বিতীয় লেগে নেপালের বিপক্ষে জিতলেও ভুটানের সাথে ড্র করে পয়েন্ট হারায় বাংলাদেশ। শেষ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে জয় তুলে থেমেছে পূর্ণিমা-সুরভীদের দল।

গ্রুপপর্বে শেষ ম্যাচে ২৫ সেকেন্ডেই ভারতকে থমকে দিয়ে প্রথম গোল আদায় করে নেয় বাংলাদেশ। লেফট উইং থেকে মামোনি চাকমার ক্রসে ডি-বক্সে দাঁড়ানো পূর্ণিমা চাকমা হেড করেন, ১-০তে লিড আসে। সপ্তম মিনিটে ভারতের দারুণ সুযোগ আটকে দেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। দুই মিনিট পর বাংলাদেশ ডিফেন্ডারদের ভুলে আলিশা লিংদোর গোলে সমতায় আসে ভারত।

Banglabid

ভারতের আনুশকা কুমারী ২৪ মিনিটে ভালো সুযোগ পেয়েছিলেন। গোলকিপারকে একা পেয়েও বল বাইরে দিয়ে মারেন তিনি। ৩৪ মিনিটে আবারও এগিয়ে যায় বাংলাদেশ, গোল করেন আলপি আক্তার। রাইট উইং থেকে পূর্ণিমা মারমার ক্রস ঠেকিয়ে দেন ভারত গোলকিপার। বল তার হাত থেকে বেরিয়ে গেলে জোরাল শটে বল জালে জড়ান আলপি, ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় লাল-সবুজের দল।

বিরতির পর আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। ৪৮ মিনিট লেফট উইং থেকে মামোনি চাকমার পাসে বল পান সুরভী আকন্দ প্রীতি। গোলকিপারকে বোকা বানিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন বাংলাদেশকে। ৬৫ মিনিটে ব্যবধান কমায় ভারত। গোল করেন প্রকৃতি বর্মণ, ব্যবধান দাঁড়ায় ৩-২ গোলের।

শেষদিকে সুরভী আকন্দ প্রীতি আরও একটি সুযোগ পেয়েছিলেন, কাজে লাগাতে পারেননি। খেলার প্রায় শেষ মিনিটে ভারত অধিনায়ক ঝুলন দূরপাল্লার শটে বাংলাদেশ গোলকিপারকে পরাস্ত করেন, ম্যাচে ৩-৩ সমতা আসে। রোমাঞ্চের বাকি তখনও, ৯৫ মিনিটে সুরভীর দূরপাল্লার শট ভারত গোলকিপার ঠেকালেও এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে যায়, বাংলাদেশ জয় তোলে ৪-৩ গোলে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্পিতাআনুশকাআলপিনেপালপূর্ণিমাপ্রকৃতিবাংলাদেশভারতভুটানলিড স্পোর্টসসুরভী
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT