ক্রিকেট

আহমেদাবাদে ফাইনাল দেখতে তারকা ঢল

অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচের দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচের দর্শকরা স্টেডিয়ামে ক্রিকেট উপভোগ করছেন, যেখানে বেশ কিছু নারী ও পুরুষ দর্শক উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

এবারের বিশ্বকাপের ফাইনাল হচ্ছে ১ লাখ ৩২ হাজার ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আহমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়ার মহারণ দেখতে গ্যালারিতে নেমেছে তারকা ঢল। এসেছেন বলিউড কিং খান খ্যাত শাহরুখ খান থেকে শুরু করে আশা ভোঁসলের মতো কিংবদন্তি, আছেন রণবীর-দীপিকা, আনুশকা-আথিয়া শেঠিও। ট্রফি নিয়ে মাঠে এসেছেন তো শচীন টেন্ডুলকার স্বয়ং।

ভিআইপি গ্যালারিতে বিসিসিআই সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহর পাশে বসে ক্যামেরাবন্দি হয়েছেন বলিউড কিং। পুরো পরিবার নিয়ে খেলা উপভোগ করছেন শাহরুখ। তার পাশে বসে মহারণ উপভোগ করতে দেখা গেছে কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলেকে।

বাংলাদেশের নারীরা হাসিমুখে একত্রে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যালারিতে বসে খেলা উপভোগ করছেন আসরের সর্বোচ্চ ৭৬৫ রান সংগ্রাহক বিরাট কোহলির জীবনসঙ্গী বলিউড স্টার আনুশকা শর্মা। তার সাথে আছেন বলিউডের আরেক নায়িকা ভারতের উইকেটকিপার-ব্যাটার লোকেশ রাহুলের স্ত্রী আথিয়া শেঠি। সঙ্গেই বসেছেন রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদেহ।

ভারতীয় ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে, প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দর্শক সারিতে বসে খেলা উপভোগ করছেন। এসেছেন অনিল কাপুর, আয়ুষ্মান খুরানা। উপস্থিত হয়েছেন জাদেজার স্ত্রী রাজনীতিবিদ রিভাবা জাদেজা।

ভারতীয় ক্রিকেট সমর্থকদের সমাবেশ, জাতীয় পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেতা-অভিনেত্রী, রাজনীতিবিদের বাইরেও ভারতের নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা এসেছেন মাঠে। ফাইনালে প্রীতম চক্রবর্তীর সঙ্গে বলিউডের তারকা কণ্ঠশিল্পীরা গান পরিবেশন করেছেন।

বিষয়:অস্ট্রেলিয়া আনুশকা আহমেদাবাদ এসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ গুজরাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…