আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান

ধুলাবালি ও ক্ষতিগ্রস্ত গাড়ি, বিক্ষোভের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভের কারণে ধ্বংসপ্রাপ্ত গাড়ি ও ধুলাবালি, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পুলিশ. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারত ও পাকিস্তানে চলতে থাকা হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন, তাৎক্ষণিকভাবে এ যুদ্ধবিরতি কার্যকর হবে।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তিনি আরও বলেন, “পাকিস্তান সবসময় এ অঞ্চলে শান্তি এবং নিরাপত্তার জন্য সংগ্রাম করেছে। তবে এক্ষেত্রে আমরা আমাদের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা নিয়ে কখনো আপস করিনি।”

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির কথা জানান। তিনি বলেন, দুই দেশ তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে।

ট্রুথে তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ এক রাতের আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি ভারত ও পাকিস্তান পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।”

তিনি আরও বলেছেন, “নিজেদের সঠিক জ্ঞান ও অসাধারণ বুদ্ধিমত্তা ব্যবহার করায় দুই দেশকে অভিনন্দন।”

বিষয়:পাকিস্তান ভারত ভারত-পাকিস্তান উত্তেজনা ভারত-পাকিস্তান যুদ্ধ যুদ্ধবিরতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…