অর্থনীতি

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা যাচ্ছে আজ থেকে

বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের লোগো, দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের লোগো, যেখানে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রিটার্ন দাখিলের জন্য ই-রিটার্ন সিস্টেম আপগ্রেড করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল উন্মুক্ত করে দেয়ার ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ থেকে অনলাইনে দাখিল করা যাবে ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করদাতাবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক কর ব্যবস্থাপনা গড়তে জাতীয় রাজস্ব বোর্ড বদ্ধপরিকর। এ লক্ষ্যে ব্যক্তিশ্রেণির করদাতাদের, অনলাইন রিটার্ন দাখিলের জন্য ই-রিটার্ন সিস্টেম আপগ্রেডেশন করেছে। আজ থেকে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি উন্মুক্ত করা হয়েছে।

ই-রিটার্ন সিস্টেম আপগ্রেডেশন ব্যবহার করে, রিটার্ন তৈরি, দাখিল অনলাইনে কর পরিশোধ করা যাচ্ছে।

রিটার্ন দাখিল করতে এখানে ক্লিক করুন: https://etaxnbr.gov.bd/

বিষয়:আয়কর রিটার্ন জাতীয় রাজস্ব বোর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…