কৃষি

আউশ চাষে ৬৪ কোটি ১৫ লাখ টাকা প্রণোদনা দেবে সরকার

কৃষকেরা আউশ ধান চাষ করছেন মাঠে, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষকেরা আউশ ধানের চাষে ব্যস্ত, সবুজ ধানের ক্ষেত্র ও আকাশের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

আউশের আবাদ ও উৎপাদন বাড়াতে ৬৪ কোটি ১৫ লাখ টাকার প্রণোদনা দেয়া হবে। সারাদেশের ৯ লাখ ৪০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাবেন।

এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করেছে কৃষি মন্ত্রণালয়।

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত থেকে এ প্রণোদনা দেয়া হচ্ছে। মাঠ পর্যায়ে খুব তাড়াতাড়ি এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হবে জানা গেছে।

উচ্চফলনশীল আউশ ধানের উৎপাদন বাড়াতে এ প্রণোদনার আওতায় একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন। অধিক ফলনশীল ব্রিধান ৪৮, ব্রিধান ৮২, ব্রিধান ৮৫, ব্রিধান ৯৮, বিনাধান ১৯ ও বিনাধান ২১ এর বীজ দেওয়া হবে।

বিষয়:কৃষি মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…