বিনোদন

নায়িকা রোজিনার হাত ধরে নতুন ফ্যাশন হাউজ

নতুন ফ্যাশন হাউজের উদ্বোধনে নারীরা ও একজন পুরুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ফ্যাশন হাউজের উদ্বোধনে নারীরা ও একজন পুরুষ উপস্থিত, যেখানে একটি কেক রাখা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নায়িকা রোজিনার হাত ধরে সম্প্রতি রাজধানীর সীমান্ত স্কয়ারের দ্বিতীয় তলায় উদ্বোধন হলো নতুন ফ্যাশন হাউজ। নাম  ‘ডেজলিং ড্রেসেস বাই মাশরুফা’। 

অনুষ্ঠানে নায়িকা রোজিনা ছাড়াও উপস্থিত ছিলেন ডেজলিং ড্রেসেস বাই মাশরুফার প্রতিষ্ঠাতা মাশরুফা ইসলাম। যিনি একজন আর্কিটেক্ট হয়েও নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।

নায়িকা রোজিনা বলেন, ডেজলিং এর পোশাক আমি নিজেও ব্যবহার করি। এ কারণে আমাকে আমন্ত্রণ জানানো হলে শুভ কাজে উপস্থিত হই। প্রতিষ্ঠানটির আগামীর সাফল্য করি এবং উদ্যোক্তা হিসেবে মাশরুফা ইসলামের সাফল্য কামনা করি।

‘ডেজলিং ড্রেসেস বাই মাশরুফা’ দীর্ঘদিন ধরে পাকিস্তানি অরজিনাল ড্রেস আমদানি করে পোশাকের বাজারে ভিন্নতা তৈরি করেছেন। লিমকোকিং ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন তিনি।

মাশরুফা ইসলাম জানান, পড়াশোনার জন্য দীর্ঘদিন বিদেশে ছিলেন। দেশে ফিরে উদ্যোক্তা হওয়ার জন্য সিদ্ধান্ত নেন। বলেন, সর্বদা এমন একজন হতে চেষ্টা করেছি যে অগণিত মানুষের হাসির কারণ হতে পারে।

মাশরুফা ইসলাম জানান, ‘মাসরুফাস কোচার’ নামের ঢাকার গুলশানে আরও একটি শোরুম আছে।

বিষয়:নায়িকা ফ্যাশন হাউজ রাজধানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…