চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’-এর উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৫
কর্পোরেট নিউজ
A A

দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের আয়োজনে সংস্থাটির অংশীদার এবং শুভানুধ্যায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’।

শনিবার (৪ জানুয়ারি) গুলশান-২ এ অবস্থিত মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডুসহ সংস্থাটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

টুর্নামেন্টের সাফল্য কামনা করে অজয় কুমার কুন্ডু বলেন, ‘প্রতিদিনকার আনুষ্ঠানিক বিভিন্ন যোগাযোগের বাইরে মিডিয়া ইন্ডাস্ট্রির সবাই মিলে একসাথে এভাবে ব্যাডমিন্টন কোর্টের আনন্দঘন পরিবেশে প্রতিদ্বন্দ্বিতায় নামার সুযোগ কিন্তু হয়ে ওঠে না। আমরা আনন্দিত যে এই সুযোগটা মিডিয়াকম তৈরি করতে পেরেছে, এবং কৃতজ্ঞ আমাদের বন্ধুদের প্রতি, যারা আমাদের ডাকে সাড়া দিয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে।’

কর্পোরেট সংস্থা, সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদ মাধ্যম, রেডিওসহ বিভিন্ন মাধ্যমের ৩৩টি প্রতিষ্ঠান থেকে একটি করে দল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে। দুই সদস্যবিশিষ্ট দলগুলো ৮টি গ্রুপে ভাগ হয়ে ফাইনাল এবং সেমিফাইনাল-সহ মোট ৬৭ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। ম্যাচগুলো বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন-এর অফিশিয়াল আম্পায়ারদের দ্বারা পরিচালিত হবে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ হলো, সময় টেলিভিশন, আরটিভি, এইজিস সার্ভিসেস লিমিটেড, দীপ্ত টেলিভিশন, নিউজ টুয়েন্টি ফোর, চ্যানেল টুয়েন্টি ফোর, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, বিজয় টিভি, ডি সেলস, মাছরাঙা টেলিভিশন, ঢাকা ট্রিবিউন, এমজিআই আইটি, বিডিক্রিকটাইম, দৈনিক মানবকণ্ঠ, পার্পল প্যাচ, এসএ টিভি, ইনফ্লুয়েন্সার হাব, ডিবিসি, বাংলাদেশ প্রতিদিন, মোহনা টিভি, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, দুরন্ত টেলিভিশন, এখন টিভি, বাংলা টিভি, প্রিয়ন্তী এডিট এন্ড ইফেক্টস, এস্কিমি, ভিশন ইলেকট্রনিকস, একাত্তর টিভি, বাংলা ট্রিবিউন, ইন্ডিপেনডেন্ট টিভি, এমজিআই অডিট অ্যান্ড সিরামিক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এনটিভি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর্পোরেট সংস্থাবিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডমিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জোটের আলোচনা ব্যর্থ হওয়ায় অস্ট্রিয়ার চ্যান্সেলরের পদত্যাগ

পরবর্তী

ওলমো-ভিক্টরের নিবন্ধন আবেদন বাতিল, বড় ধাক্কা বার্সার

পরবর্তী

ওলমো-ভিক্টরের নিবন্ধন আবেদন বাতিল, বড় ধাক্কা বার্সার

দেশে আবহাওয়ার পরিবর্তনে বাড়ছে শিশুদের ডায়রিয়া

সর্বশেষ

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত

জুলাই ১৯, ২০২৬

মৃত্যুবার্ষিকীতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ

জুলাই ১৯, ২০২৬

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, এক নজরে বিজয়ী যারা

জুলাই ১৯, ২০২৬

নতুন গান ‘পরাণ’ নিয়ে এলেন ক্ষুদে গানরাজখ্যাত হুমায়রা ঈশিকা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT