মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন
প্রধানমন্ত্রী নতুন ট্রেনের উদ্বোধন করছেন, সেনা কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে বৈদ্যুতিক ট্রেন দিয়ে যুক্ত হল ঢাকা উত্তর ও দক্ষিণ। মেট্রোরেলের আগারগাঁও স্টেশন থেকে এই অংশের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাত্র ৩৮ মিনিটে উত্তরা থেকে মতিঝিল যাতায়াতে মানুষ স্বস্তি পাবেন। এই যাত্রায় নগরবাসীর যে সময় বাঁচবে তা দেশের অর্থনৈতিক খাতকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করেন তিনি। মতিঝিল স্টেশনে গিয়ে এমআরটি লাইন ফাইভের নর্দার্ন রুটের নির্মাণকাজও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





