কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে বৃষ্টিতে রেললাইনের মাটি সরে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ

রেললাইনের পাশে ক্ষতিগ্রস্ত মাটি ও ট্রেনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে বৃষ্টির কারণে রেললাইনের মাটি সরে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে বৃষ্টিতে মাটি সরে গিয়ে মানিকখালি ও হালিমপুর এর মধ্যবর্তী লাইনে ভেঙে যাওয়ায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে আড়াই ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ শনিবার (৭ অক্টোবর) এই ঘটনা ঘটে।

এর ফলে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতী সরারচর স্টেশনে আটকা পড়েছে। অপর দিকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশে আসা ছেড়ে নাসিরাবাদ এক্সপ্রেস মানিকখালী স্টেশনে আটকা পড়েছে।

কিশোরগঞ্জ রেল স্টেশনের মাস্টার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃষ্টিতে রেল লাইনের মাটি সরে যাওয়ায় মূল লাইন ভেঙে গেছে। লাইন মেরামতের কাজ চলছে। মেরামত করতে ঘণ্টা দেড়েক সময় লাগবে। তখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বিষয়:কিশোরগঞ্জ ট্রেন বৃষ্টি রেললাইন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…