চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেসের যে ছবি

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড-এর সনদ পেল ‘মানুষের বাগান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

‘মানুষের বাগান’ চলচ্চিত্রের জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ২০২৬ সালের প্রথম ছবি হিসেবে সনদ পেল ইমপ্রেস লি.। নুরুল আলম আতিক পরিচালিত সদ্যই সনদ পাওয়া সিনেমাটি প্রযোজনা করেছে স্বনামধন্য এই চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান।

সমাজের বিভিন্ন শ্রেণির মানুষদের নিয়ে গড়ে উঠেছে ছবির কাহিনী। ছবিতে ‘মানুষের বাগান’ শিরোনামেরই একটি গান করছে ব্যান্ড দল ‌চিরকুট। গানটির গীতিকার নাহিদুর রহমান আনন্দ। এর আগে যিনি নুরুল আলম আতিকের ধারবাহিক ‘যাদুর শহর’-এর ও নাম গানটির কথাও লিখেছিলেন।

বছর কয়েক আগে নির্মাতা ‘মানুষের বাগান’-এর একটি পোস্টার শেয়ার করেন। যা সেই সময়ে বেশ আলোচিত হয়। পোস্টারে দেখা যায়, পৃথিবীর গোল আকৃতিকে পেছনে রেখে দাঁড়িয়ে আছে অনেক মানুষ! তারা একেক জন একেক কাজে ব্যস্ত! সব বয়সী মানুষ রয়েছে সেখানে। ঠিক যেন মানুষের বাগান!

সিনেমায় অভিনয় করেছেন প্রসূন আজাদ, মনোজ কুমার, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, মুনিরা মিঠু, মাহমুদ আলম, দীপান্বিতা মার্টিন, অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে।

শুন্যের শুরুতে টিভি ফিকশনে এক জলজলে নাম নুরুল আলম আতিক। চতুর্থ মাত্রা, সাইকেলের ডানা, এ জার্নি বাই বোট, বিকল পাখির গান-এর মতো টিভি ফিকশন নির্মাণ করে ইঙ্গিত দিয়েছিলেন বড় স্বপ্নের। সেই মত ২০১০ সালে নির্মাণ করেছিলেন নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘ডুবসাঁতার’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটির মুক্তির পর দীর্ঘদিন সিনেমা নির্মাণের বাইরে ছিলেন নুরুল আলম আতিক।

টিভি ফিকশনেও খুব একটা দেখা যায়নি তাকে। তবে বিরতি ভেঙে ‌‘মানুষের বাগান’-এ হাত দিলেও এরইমধ্যে মুক্তি পেয়েছে তার ‘পেয়ারার সুবাস’ ও ‘লাল মোরগের ঝুঁটি’ নামের দুটি ছবি। ইমপ্রেস জানিয়েছে, খুব শিগগির বড়পর্দায় ‘মানুষের বাগান’ সিনেমাটি দেখতে পারবেন দর্শক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেসনুরুল আলম আতিকমানুষের বাগানসনদসার্টিফিকেশন সনদসিনেমাসেন্সর
শেয়ারTweetPin1

সর্বশেষ

মেলবোর্ন ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হবেন পঙ্কজ ত্রিপাঠী

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারকে বন্দর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

জুলাই ২৮, ২০২৬
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন আইআরসির ডেপুটি রিজিওনাল ডিরেক্টর হাসিনা রহমান

মন্ত্রী-আইআরসি বৈঠকে নারী-শিশু সুরক্ষায় গুরুত্ব

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মণি সিংহের আদর্শে মানবমুক্তির আন্দোলন জোরদারের আহ্বান রুহিন হোসেন প্রিন্সের

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT