জনপদ

আজ থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

Hili border checkpoint barrier closed due to import-export ban. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চালু রয়েছে।

হিলি স্থলবন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম চৌধুরী প্রিন্স জানান, ধর্মীয় মর্যাদায় পালিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো হিলি বন্দরে প্রবেশ করেনি। একইসঙ্গে স্থলবন্দরের সব ধরনের অভ্যন্তরীণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, এ একদিনের ছুটি শেষে আগামীকাল রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম পুনরায় চালু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের মতো আজও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা নির্বিঘ্নে পারাপার করছেন।

বিষয়:আমদানি-রপ্তানি দিনাজপুর বন্ধ হিলি চেকপয়েন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…