চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোল্যান্ডের গ্রামে পরিবেশ বিপর্যয়ের প্রভাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রবাহিত নদীর কারণে পোল্যান্ডের গ্রামে পরিবেশ বিপর্যয় সৃষ্টি হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সূত্র: ডয়েচে ভেলে

পোল্যান্ডে পরিবেশ সংরক্ষণের অবকাঠামো এখনো যথেষ্ট মজবুত নয়। একটি নদীতে আচমকা অনেক মাছের মৃত্যুর জের ধরে অবশ্য কর্তৃপক্ষের টনক নড়েছে।

পোল্যান্ডের উত্তর পশ্চিমে সিয়াদলো দলনে গ্রামের মধ্য দিয়ে ওডার নদী বয়ে যাচ্ছে৷ ২০২২ সালের আগস্ট মাসে সেখানে বড় আকারে মাছের মৃত্যুর ঘটনার দুই বছর পরেও অনিশ্চয়তা কাটেনি৷ কারণ এর ফলে শুধু পরিবেশই ধাক্কা খায়নি, পর্যটন ক্ষেত্রেরও মারাত্মক ক্ষতি হয়েছে৷

Banglabid

মার্সিন ভেরবিনস্কি কায়াক ভাড়া দেন৷ বিপর্যয়ের কয়েক মাস আগে তিনি ছোট আকারে সেই ব্যবসা শুরু করেছিলেন৷ স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, সে সময়ে অনেক মানুষ আসতেন৷ আমার কাছে যথেষ্ট কায়াকই ছিলনা৷ প্রায় সারাদিন আমার কায়াকগুলি পানিতেই থাকতো৷ মানুষ লাইন দিয়ে কায়াক ভাড়া করতো, তারপর সাঁতার কাটতো।

সিয়াদলো দোলনে গ্রামে বিশাল সংখ্যায় মরা মাছ ভেসে ওঠার পর পরিস্থিতি পুরোপুরি বদলে গেল৷ তখন থেকে পর্যটকদের সংখ্যা অর্ধেকেরও কম হয়ে গেল৷ যেমন চলতি বছরের জুলাই মাসের শেষ রোববার মার্সিন একটি কায়াকও ভাড়া দিতে পারেননি৷ তিনি বলেন, টেলিভিশনে কোনো ঘটনার রিপোর্ট দেখলেই মানুষ এখানে আসা বন্ধ করে দেয়৷ নদীটি আবার দূষিত হলো কিনা, সবার মনে সেই প্রশ্ন জাগে৷ বিশেষ করে কেউ যখন এর কারণ বলেনি, তাই কোনো রাসায়নিক দায়ী কিনা জানা নেই৷ আমার মতে, লবণাক্ত পানি দায়ী।

সিয়াদলো দোলনে গ্রাম স্টেচিন শহরের প্রায় সাত কিলোমিটার দক্ষিণে এবং জার্মানির সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত৷ প্রকৃতিপ্রেমী, ওয়াটার স্পোর্টসে উৎসাহী মানুষ এবং সাইক্লিং ও মাছ ধরার অনুরাগীদের জন্য জায়গাটি আদর্শ গন্তব্য ছিল৷

Reneta

নর্বার্ট মোরাভস্কি তাঁর বোনের সঙ্গে সেই গ্রামে এসেছেন৷ দুই বছর আগের ঘটনা তাঁর স্পষ্ট মনে আছে৷ তিনি বলেন, ‘‘নদীতে অঘটনের কারণে মানুষের মনে গভীর দুঃখ টের পাচ্ছিলাম৷ তখনো স্পষ্ট ছিলো না, কেন মাছ মারা যাচ্ছে৷ আমরা এই নদীর সঙ্গে খুব ঘনিষ্ঠ বোধ করি।

বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী ২০২২ সালের গ্রীষ্মে ওডার নদীতে ৩০০ টনেরও বেশি মাছ মরে গিয়েছিল৷ এই ঘটনার পর যে সব পর্যটক ফিরে এসেছেন, তারা এখনো পানিতে নামতে ভয় পাচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, একাধিক বিষয় এই ঘটনার জন্য দায়ী ছিল৷ লবণের মাত্রা বেড়ে যাওয়ায় টক্সিক অ্যালজির বাড়বাড়ন্ত দেখা গিয়েছিল৷ উচ্চ তাপমাত্রা, পানির নীচু স্তর ও উচ্চতর পুষ্টির ঘনত্বও অন্যতম কারণ ছিল।

ডিডাব্লিউ পোল্যান্ডের রাজধানী ওয়ারশ শহরে ড. আলিসিয়া পাভেলেচ-ওলেসিনস্কা় নামের এক হাইড্রোবায়োলজিস্টের সঙ্গে এ বিষয়ে কথা বলেছিল৷ তিনি মনে করেন, এবার আর দশ লাখ মরা মাছ দেখতে পাবো না, কারণ সেখানে তাদের আর অস্তিত্বই নেই৷ দুই বছর আগে গোল্ডেন অ্যালজি প্রায় ৫০ শতাংশ মাছ মেরে ফেলেছিল৷ অর্ধেকেরও বেশি টিকে আছে৷ গোল্ডেন অ্যালজির বাড়বাড়ন্ত হলে সেগুলিও মরে যাবে।

ড. আলিসিয়া পাভেলেচ-ওলেসিনস্কা়র মতে, ওডার নদীর অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে৷ তিনি বলেন, পোল্যান্ডের সব নদীতেই মিষ্টি পানি রয়েছে৷ খনি ও শিল্পখাতের কার্যকলাপের কারণে ওডার নদীতে লবণের মাত্রা হুবহু না হলেও প্রায় বাল্টিক সাগরের মতো বেড়ে গিয়েছিল৷ ফলে গোল্ডেন অ্যালজির বাড়বাড়ন্তের আদর্শ পরিবেশ সৃষ্টি হয়েছিল৷ তার সঙ্গে ক্ষেতে ব্যবহৃত সার, উচ্চ তাপমাত্রা ও পানির নীচু স্তরের মতো কারণ যোগ করলে বিপর্যয়ের সব পূর্বশর্ত পূরণ হয়।

পোল্যান্ডের নতুন সরকার টক্সিকাল অ্যালজির মাত্রাতিরিক্ত বৃদ্ধি নিয়ন্ত্রণের লক্ষ্যে এক ঝুঁকি ব্যবস্থাপনা প্রণালী গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে৷ খনির পানির ডিস্যালিনেশন ও অন্যান্য পদক্ষেপও নিতে চায় সরকার।

ততদিন পর্যন্ত স্থানীয় মানুষ পর্যটকদের ফেরার অপেক্ষায় রয়েছেন৷ সেই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে মানুষ ফিরে আসবে, এমনটাই তারা আশা করছেন৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রামে পরিবেশপোল্যান্ডবিপর্যয়
শেয়ারTweetPin

সর্বশেষ

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬

আফগান সিরিজের দিনক্ষণ ঠিক করলেও বাংলাদেশ নিয়ে এখনও চুপ ভারত

আগস্ট ১১, ২০২৬

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT