তথ্যপ্রযুক্তি

ইমোর গুগল প্লে সিকিউরিটি ব্যাজ অর্জন

অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে সিকিউরিটি ব্যাজ দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে সিকিউরিটি ব্যাজ সহ নিরাপত্তা ও ডেটা সুরক্ষা সম্পর্কিত তথ্য দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিকিউরিটি ব্যাজ পাওয়ার মাধ্যমে গুগল প্লে’তে নির্ভরযোগ্য অ্যাপ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে তাৎক্ষণিক যোগাযোগের জনপ্রিয় অ্যাপ ইমো।

মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সুরক্ষা ও গোপনীয়তার বৈশ্বিক মানদণ্ড নিশ্চিত করার ফলশ্রুতিতে এই স্বীকৃতি পেয়েছে অ্যাপটি। এই স্বীকৃতি ব্যবহারকারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার ক্ষেত্রে ইমো’র অব্যাহত প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।

ডেটা সেইফটি সেকশনে সিকিউরিটি ব্যাজের মাধ্যমে প্লে স্টোরের নিরাপদ ও সুরক্ষিত অ্যাপগুলো প্রদর্শন করে গুগল। আর এই ব্যাজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেলো ইমো। ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ও নিরাপদ গোপনীয়তা নিশ্চিত করতে সবসময় গুরুত্বারোপ করে আসছে ইমো। আর এর ফলশ্রুতিতেই গুগল প্লে’র সিকিউরিটি ব্যাজ লাভ করে অ্যাপটি।

মাল্টি-ডিভাইস ম্যানেজমেন্ট, টু-স্টেপ ভেরিফিকেশন ও ফ্যামিলি গার্ড ফিচারের মতো নিরাপত্তা ফিচারের পাশাপাশি, পাসকিজ ও সিম বাইন্ডিংয়ের মতো সর্বাধুনিক ফিচার নিশ্চিত করে ব্যবহারকারীদের জন্য এই প্ল্যাটফর্মে নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করেছে ইমো।

এছাড়া, প্রাইভেসি চ্যাট মোড, ইনভিজিবল ফ্রেন্ডস ও ব্লক স্ক্রিনশট ফর কলসের মতো অন্যান্য সর্বাধুনিক প্রাইভেসি ফিচারগুলো অ্যাপে ব্যবহারকারীদের সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করার ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা স্তর নিশ্চিত করে। গোপনীয়তা নিশ্চিত করা ছাড়াও, এ ফিচারগুলো একইসাথে সাইবারবুলিং ও সাইবারক্রাইমের মতো অপরাধ কমিয়ে এনে ইমো ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ যোগাযোগের পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছে।

এ বিষয়ে ইমো মেসেঞ্জারের বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, ব্যবহারকারীদের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করতে নিরলস কাজ করে যাচ্ছি আমরা। আর এ কারণেই আমরা এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত।

বিষয়:ইমো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…