আন্তর্জাতিক

জার্মানির রাজ্য নির্বাচনকে ঘিরে উদ্বিগ্ন অভিবাসীরা

জার্মানির নির্বাচনী প্রচার ব্যানার যেখানে লেখা 'সোমার, Sonne Remigration'. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির নির্বাচনী প্রচার ব্যানার যেখানে একটি বিমান চিত্র সহ লেখা রয়েছে, যা নির্বাচনী প্রচার ও অভিবাসন বিষয়ক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

 জার্মানির পূর্বাঞ্চলে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্য নির্বাচন। স্যাক্সনি ও টুরিঙ্গিয়ায় এই দুই রাজ্যে নির্বাচন  হবে। জার্মানির সরকারি জরিপ বলছে অভিবাসনবিরোধী এএফডি দল দুটো রাজ্যেই সবচেয়ে বেশি ভোট পাবে। এজন্য উদ্বিগ্ন অভিবাসীরা।

এই বিষয়ে টুরিঙ্গিয়া শরণার্থী পরিষদে পরামর্শক হিসেবে কর্মরত নুর আর জুবি বলেন, আমাদের অনেককেএখানে বর্ণবাদের শিকার হতে হয়। আমি জানি না এভাবে আর কত দিন এই লড়াই চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, অভিবাসনবিরোধীরা জিতলে আমাদের আরও বেশি বর্ণবাদের শিকার হতে হবে৷ বিষয়টা অপমান ছাড়িয়ে শারীরিক আঘাত পর্যন্ত আসতে পারে।

জার্মানির ড্রেসডেনে অঞ্চলের নিবাসী ইসমাইল দাভুল বলেন, নির্বাচনে এএফডি জিতলে কী পরিবর্তন হতে পারে, এমন প্রশ্ন এখন আমাকে প্রায়ই শুনতে হচ্ছে। আমরা সবাই এখন ভয়ে আছি।

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।

বিষয়:জার্মানি রাজ্য নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…