চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারের দৌড়ে শামিল ইমনের বাংলা গান!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশি নারী সংবাদ উপস্থাপক চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পুরস্কার জিতে ইতোমধ্যেই সম্মান এনে দিয়েছিলেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। এবার নতুন পালক যোগ হল ইমন চক্রবর্তীর মুকুটে। অস্কারের দৌড়ে শামিল হলো ইমনের গান।

আন্তর্জাতিক স্তরে বাংলা গানকে পৌঁছেছিলেন ‘তুমি যাকে ভালোবাসো’ খ্যাত শিল্পী। স্বভাবতই গর্বের দিন ইমন-ভক্তদের জন্য।

জানা গেছে, এবার অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট ১৪৬টি গান ব্যালটে রয়েছে। সেই তালিকায় জ্বলজ্বল করছে ইমন চক্রবর্তীর গাওয়া ‘ইতি মা’ গানটি।

Banglabid

ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত কান ফেরত ছবি ‘পুতুল’-এর জন্য ‘ইতি মা’ গানটি রেকর্ড করেছেন ইমন। শিশু দিবসেই মুক্তি পেয়েছিল গানটি। ডিসেম্বরের শুরুতেই সামনে এল বড় সুখবর। মঙ্গলবার সারেগামাপা-র শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন ইমন। যার মাঝে এই খবর পেয়ে খানিক অবাক তিনিও। দ্য ওয়াল-কে গায়িকা জানিয়েছেন, ‘আমার ভাল লাগছে, আনন্দ হচ্ছে খুব…আমি সুপারহ্যাপি। আমি নিজের থেকেও বেশি খুশি, বাংলা গান নমিনেশন পেয়েছে।’

লায়ন কিং-এর মুফাসার মতো গানের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করবে বাংলার পথশিশুদের নিয়ে তৈরি গান ‘ইতি মা’, ভেবেই গর্বিত ইমনও। সুখবরটা স্বামী নীলাঞ্জন ও বাবাকে জানিয়েছেন। সারেগাপামা-র সেটেও শান্তনু মৈত্র বাদে কারুর সঙ্গে গুড নিউজ ভাগ করার সুযোগ পাননি।

‘পুতুল’ ছবির পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, ‘বাংলা ছবির জয়। বাংলা গানের জয়। আমার জানা নেই, যে কোনও বাংলা ছবির বিজিএম অস্কারের মঞ্চে গেছে নাকি। তাই এই জয়টা শুধু ব্যক্তিগত নয়, বাংলা ইন্ডাস্ট্রির জন্য আমি খুশি’।

Reneta

‘পুতুল’ ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্যও প্রাথমিক ধাপে মনোনীত হয়েছেন সঙ্গীত পরিচালক সায়ন গঙ্গোপাধ্যায়। ইমনকে নিয়ে পরিচালক বললেন, ‘ইমন তো ভীষণ সোলফুল গায়িকা। গানটা ও খুব ভালোবেসে গেয়েছে। ওকে নিয়ে আলাদা করে আর কী বলব’।

পরিচালক আরও জানান, অস্কারের জন্য প্রচুর টাকা খরচ করে ক্যাম্পেন করতে হয়। মৌলিক বাংলা ছবির পরিচালকের হাতে ওতো টাকা নেই। তবে এই সাফল্যে তিনি খুশি। আপাতত তার পাখির চোখ পুতুল ছবির  মার্কিন যুক্তরাষ্ট্রের রিলিজ ঘিরে। আগামী ১৩ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ছবিটি, সেই সঙ্গে ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ছবিটি।

১লা নভেম্বরের মধ্যেই অস্কারের মৌলিক গানের সমস্ত নমিনেশন জমা পড়েছিল। চূড়ান্ত ভোটিং পর্ব শুরু হবে আগামী ৯ই ডিসেম্বর থেকে। আগামী ৩রা মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর। –হিন্দুস্থান টাইমস বাংলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘ইতি মা’অস্কারইমন চক্রবর্তীকলকাতার জনপ্রিয় সংগীতশিল্পীগানটিলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্থিক খাতের সংকটের জন্য কেন্দ্রীয় ব্যাংক দায়ী: ড. ইফতেখারুজ্জামান

পরবর্তী

আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় ত্রিপুরায় তিন পুলিশ বরখাস্ত

পরবর্তী
বিভিন্ন বয়সের নারীদের একত্রে ছবি, নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবিসির 'বছর সেরা ১০০' নারীর তালিকায় স্থান পেলেন যারা

বাংলাদেশি নারী রিক্তা আখতার, বিবিসি সেরা ১০০ নারীর তালিকায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবিসি সেরা ১০০ নারীর তালিকায় বাংলাদেশি রিক্তা আখতার

সর্বশেষ

ছবি: ছবি: বাগেরহাটে  নিহত বৃদ্ধ বেদার মল্লিক।

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বাবা নিহত, ছেলে হাসপাতালে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংরেজিতে অনূদিত সেরা নন-ফিকশনে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

কোন শিরোপা জিতে মৌসুম শুরু করল বায়ার্ন

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT