কিশোরগঞ্জ

শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম আব্দুস সালাম মারা গেছেন

শোলাকিয়া ঈদগাহের ইমাম আব্দুস সালাম সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শোলাকিয়া ঈদগাহের ইমাম আব্দুস সালাম এক সাক্ষাৎকারে কথা বলছেন, যা বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম ক্বারী আব্দুস সালাম গোলাপ (৫৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। 

সোমবার ১০ এপ্রিল সন্ধ্যায় মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল জরুরি বিভাগের নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল মঙ্গলবার জোহরের নামাজের পর শোলাকিয়া ঈদগাহে জানাজা শেষে তাকে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…