চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনাপত্তিপত্র দিতে দেরি করায় অখুশি পাকিস্তানের খেলোয়াড়রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বের বিভিন্ন লিগে খেলতে যেতে চাওয়া পাকিস্তানি ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিতে দেরি করার অভিযোগ উঠেছে। পিসিবির নবনিযুক্ত প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের বিরুদ্ধে এসেছে এমন অভিযোগ। প্রধান নির্বাচকের এমন কাজে বেশকিছু খেলোয়াড় অখুশি। পিটিআই সূত্রে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম।

প্রধান নির্বাচক থেকে অনাপত্তিপত্র সংক্রান্ত সমস্যা দূর করতে ইমাদ ওয়াসিম তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন। শুক্রবার ঘোষণা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে নেন এ বাঁহাতি অলরাউন্ডার।

পিটিআইয়ের সূত্র জানিয়েছে, ‘ওয়াহাব এটা স্পষ্ট করেছেন কেন্দ্রীয় চুক্তিতে থাকা সকল খেলোয়াড়ের প্রথম লক্ষ্য থাকবে পাকিস্তানের হয়ে খেলা। আর কেউ যদি নিজেকে নির্বাচনের প্রক্রিয়ায় আনতে চান, তবে তাকে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে।’

সূত্র আরও জানায়, ‘ইমাদ কেন্দ্রীয় চুক্তিতে থাকায় সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার আকর্ষণীয় টি-টেন এবং টি-টুয়েন্টি লিগের জন্য অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।’

আবুধাবীর টি-১০ লিগ খেলতে ইমাদ এবং আরও কিছু পাকিস্তানি খেলোয়াড়ের অনাপত্তিপত্র লাগবে। তবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাগ লিগের বিষয়ে বোর্ড এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।

পিসিবি সভাপতি প্রধান জাকা আশরাফ সম্প্রতি জানান, বোর্ড এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে যেখানে কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়রা পিএসএলের বাইরে মাত্র একটি লিগে খেলতে পারবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইমাদওয়াহাবজাকাপাকিস্তানপিএসএলপিটিআইবিবিএললিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT