বলিউড তারকা অক্ষয় কুমারের দিন ভালো যাচ্ছে না। বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি তার সর্বশেষ দুটি ছবি ‘বচ্চন পান্ডে’ ও ‘সম্রাট পৃথ্বীরাজ’। ৩১ জুলাই ‘বচ্চন পান্ডে’র টেলিভিশন প্রিমিয়ার। এই উপলক্ষে দেয়া এক সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছেন কাজের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে।
অক্ষয় বলেছেন, ‘কমেডি আমার পছন্দের। আমি বিভিন্ন চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। নতুন কাজের পেছনে ছুটে চলার তৃষ্ণা আছে আমার। আমি খুবই লোভী, কাজের ব্যাপারে।’
‘বচ্চন পান্ডে’ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘এধরনের ছবিতে অনেকদিন পরে কাজ করেছি। ছবিটি দর্শক ধরে রাখার মতো।’
সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ও ফারহাদ সামজি পরিচালিত ‘বচ্চন পান্ডে’ সিনেমাটি একজন গ্যাংস্টারকে কেন্দ্র করে । ছবিতে অক্ষয় কুমার আর কৃতি শ্যানন ছাড়াও অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ ও আরশাদ ওয়াসি প্রমুখ ।
সূত্র: কইমই








