চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে সাকিবের দলের হার, চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপারস

আইএল টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৪ পূর্বাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টি লিগের চতুর্থ মৌসুমের ফাইনালে উঠেছিল বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের দল এমআই এমিরেটস। তাদেরকে হারিয়ে আসরে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ডেজার্ট ভাইপারস। ফাইনালে ভাইপারস এমিরেটসকে হারিয়েছে ৪৬ রানের ব্যবধানে। চার মৌসুমে চার আলাদা চ্যাম্পিয়নের দেখা পেল লিগটি। ফাইনাল ও সিরিজসেরার পুরস্কার জিতেছেন স্যাম কারেন।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় এমিরেটস। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে ভাইপারস। জবাব দিতে নেমে ১৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে এমিরেটস, ভাইপারসের শিরোপা নিশ্চিত হয় ৪৬ রানের জয়ে।

ফাইনালে সাকিব বল হাতে জ্বলে উঠার সুযোগ পাননি। এক ওভার বল করে ১০ রান দিয়েছেন। তবে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংসটি এসেছিল তার থেকে। অন্যদের যাওয়া আসার প্রতিযোগিতায় কাজটা ঠিকঠাক করতে পারেননি সাকিব। ২৭ বলের ইনিংসে ৩টি বাউন্ডারি ছিল।

আগে ব্যাট করা ভাইপারসের পক্ষে সর্বোচ্চ ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অধিনায়ক স্যাম কারেন। ৪১ রানের ইনিংস খেলেন ম্যাক্স হোল্ডেন। এছাড়া ড্যান লরেন্স ও ফখর জামান ২৩ ও ২০ রানের দুটি কার্যকরী ইনিংস খেলেন।

ফাইনালে ফজলহক ফারুকী ২টি উইকেট নিয়েছেন। এছাড়া বাকি উইকেটটি নিয়েছেন আরব গুল।

জবাব দিতে নেমে শুরুটা ভালো করতে পারেনি এমআই এমিরেটস। নিয়মিত বিরতিতে উইকেট পতনের পর দলের হাল ধরেন সাকিব। ইনিংসের সর্বোচ্চ ৩৬ রান আসে তার থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন কাইরেন পোলার্ড। এছাড়া মুহাম্মদ ওয়াসিম ২৬ রান করেন।

Reneta

দুই পেসার ডেভিড পাইন ও নাসিম শাহ ৩টি করে উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন খুজাইমা তানভীর ও উসমান তারিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএলএমিরেটসকারেননাসিমভাইপারসলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ধর্ষণ

স্বামীকে বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

জুন ১৭, ২০২৬

নতুন স্বপ্ন নিয়ে ফিরছেন ‘প্রিয়তমা’র সফল জুটি আদনান-হিমেল

জুন ১৭, ২০২৬

‘মাসুদ রানা’র জমকালো প্রিমিয়ার, সমালোচনার আগে দেখার অনুরোধ

জুন ১৭, ২০২৬

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে হচ্ছে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান: তথ্যমন্ত্রী

জুন ১৭, ২০২৬

‘ইন্দো’ বাদ দিয়ে পুরনো নামে ফিরল মার্কিন সামরিক কমান্ড, বিতর্কে ভারতের মানচিত্র

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT