চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রস্তুত পুলিশ: আইজিপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ঈদ যাত্রায় ট্রেনের ছাদে উঠে যাত্রীদের ভ্রমণের বিষয়ে বিরত রাখতে রেলওয়ে কর্তৃপক্ষকে সর্বাত্মক সহায়তা করা হবে।

তিনি বলেছেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা যে ব্যবস্থা নিয়েছি আশা করি সবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।

শুক্রবার ১৪ এপ্রিল দুপুরে রাজারবাগ পুলিশের কেন্দ্রীয় জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ঈদযাত্রার জন্য প্রতিবছর নির্বিঘ্নে যাতায়াতের জন্য পুলিশ যে ব্যবস্থা থাকে এবারও তা গ্রহণ করা হয়েছে। যখন সারাদেশে অনেক প্রতিবন্ধকতা ছিল, যখন পদ্মাসেতু ছিল না, চন্দ্রার মোড়ে যখন একটি মাত্র রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো, তখন পুলিশ সদস্যরা রাত-দিন পরিশ্রম করে ঈদযাত্রা নির্বিঘ্ন করতো। বর্তমান সরকারের বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রমের ফলে ঈদযাত্রার যানজটে শস্তি এসেছে। এখন আর কাউকে কষ্ট করতে হবে না।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ঈদযাত্রার হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থা থাকবে। আমরা যে ব্যবস্থা নিয়েছি তাতে করে সবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।

Reneta

পুলিশ প্রধান আরও বলেন, ঈদের আগে সরকার একদিন যে ছুটি ঘোষণা করেছে, তাতে ঈদযাত্রার চাপটা কিছুটা হলেও কমবে।

ট্রেনের ছাদে ভ্রমণে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমাদের রেলওয়ে পুলিশ রয়েছে। এছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ আলাদা যে সাপোর্ট চাইবে আমরা সেই সাপোর্ট তাদেরকে দেবো। আমাদের ফোর্স মোতায়েন থাকবে, ঈদে আরও ফোর্স প্রয়োজন হলে ব্যবস্থা করা হবে। সাধারণ মানুষের গমনাগমন আমরা নিশ্চিত করতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইজিপিঈদ যাত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT