চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আমরা গ্রেপ্তার করছি: আইজিপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২০ পূর্বাহ্ণ ০৩, নভেম্বর ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশের পুলিশ কর্মকর্তা বক্তব্য দিচ্ছেন, অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, হত্যা ও নাশকতার মামলার বিষয়গুলো তদন্তাধীন। তদন্তে যার বিরুদ্ধে যে তথ্য পাওয়া যাচ্ছে, তাকে সে মামলাতেই গ্রেপ্তার দেখানো হচ্ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা গ্রেপ্তার করছি।

বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে এক অনুষ্ঠান শেষে বিএনপির শীর্ষ তিন নেতাকে গ্রেপ্তারের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ২য় দক্ষিণ এশিয়া স্যাম্বো-কুরাশ প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধন করেন।

আইজিপি বলেন, যাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে হত্যা মামলায় জড়িত থাকার তথ্য পেলে সেই মামলায়ও গ্রেপ্তার দেখানো হবে।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য যে ধরনের পরিবেশ রাখা প্রয়োজন, তা যখন আমরা নিশ্চিত করেছিলাম। অতর্কিতভাবে মানুষের জানমাল ও পুলিশ সদস্যদের ওপর আক্রমণ হয়। আমরা সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছিলাম। সে সময় আমরা বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। কিন্তু কেউ দায়িত্ব নেননি।

আল-মামুন বলেন, আমরা দেখলাম দুষ্কৃতকারীরা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। এসব জায়গায় যখন আক্রমণ শুরু হয়, তখনও পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে। উচ্ছৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যেটকু শক্তি প্রয়োগের প্রয়োজন ছিল, তার একটুও বেশি শক্তি আমরা প্রয়োগ করিনি।

তিনি বলেন, আমরা যখন এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হই, আমাদের কেউ আক্রান্ত হন, তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে থাকি। আমাদের যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং আমাদের মনোবলও অটুট আছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

ট্যাগ: আইজিপিবিএনপি নেতা গ্রেপ্তার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী আটক

পরবর্তী

প্রধানমন্ত্রীকে দেওয়া সোহেল তাজের স্মারকলিপিতে যা আছে

পরবর্তী
প্রধানমন্ত্রীর সঙ্গে সোহেল তাজের স্মারকলিপি প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীকে দেওয়া সোহেল তাজের স্মারকলিপিতে যা আছে

মির্জা ফখরুল জামিন শুনানির জন্য বাসে উঠছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলের জামিন শুনানি ২০ নভেম্বর

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT