চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মন্ত্রীকে অভিনন্দন জানানো বিজ্ঞাপনের খরচ দেবেন চবি উপাচার্য

অনিন্দিতা সরকার প্রথাঅনিন্দিতা সরকার প্রথা
১০:৩৩ পূর্বাহ্ণ ২০, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ, শিক্ষা
A A

শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশ উপেক্ষা করে নিজ খরচে পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিজ্ঞাপনের আর্থিক খরচ বহন করবেন উপাচার্যই।

শুক্রবার (১৯ জানুয়ারি) চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মন্ত্রিসভায় মন্ত্রিত্ব পাওয়া পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার আর্থিক খরচ চবি উপাচার্য ড. শিরীণ আখতার তার ব্যক্তিগত খাত থেকে ব্যয় করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা। তিনি পঞ্চমবারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে নবগঠিত সরকারের মন্ত্রিসভায় চট্টগ্রামের কৃতি সন্তান ড. হাছান মাহমুদ এমপিকে পররাষ্ট্রমন্ত্রী এবং ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপিকে শিক্ষামন্ত্রী পদে নিযুক্ত করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বীর চট্টলার দুই কৃতি সন্তানকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন গণমাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের পক্ষ থেকে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

Reneta

এর আগে, ১৭ জানুয়ারি পত্রিকাত প্রকাশিত এ বিজ্ঞপ্তিগুলোর ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে, তা জানতে চেয়ে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরাবর পত্র দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

১২ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একটি নোটিশ প্রকাশ করা হয় যাতে যাতে বলা হয়, নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষা মন্ত্রীকে ইতোমধ্যে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে এবং নতুন করে শুভেচ্ছা জানানোর প্রয়োজন নেই।

চবি প্রশাসন এ নির্দেশ অনুসরণ না করায় শোকজ করেছে ইউজিসি। এর জবাব পাঁচ কার্যদিবসের ভেতর দেওয়ার জন্য চবি প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চবি উপাচার্য ড. শিরীণ আখতারবাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনশিক্ষা মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT