চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নার্সিং সেবার মানোন্নয়নে শিক্ষকদের দক্ষ করে তুললে স্বাস্থ্যসেবা সমৃদ্ধ হবে’

ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৫
স্বাস্থ্য
A A
শিক্ষকদের প্রশিক্ষণ ও আলোচনা সভা, নার্সিং সেবা মানোন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে নার্সিং সেবার মানোন্নয়নে শিক্ষকদের দক্ষ করে তুললে স্বাস্থ্যসেবা সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ শুক্রবার রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে সংশ্লিষ্টরা এসব কথা বলেন।

ইনস্টিটিউটের নিজস্ব নবনির্মিত ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। তিনি অনুষ্ঠানে নার্সিং শিক্ষার বিস্তৃত পরিসরে শিক্ষকের অভাবজনিত সমস্যা এবং এই প্রশিক্ষণ ইনস্টিটিউটের গুরুত্ব সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন ।

ইউনিভার্সেল নার্সিং কলেজের উপদেষ্টা ও অনুষ্ঠানের সভাপতি ডা. একেএম জাফর উল্লাহ বলেন, এই ইনস্টিটিউট নার্সিং শিক্ষায় শিক্ষকের অভাব দূর করে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক তৈরি করার লক্ষ্যে কাজ করবে। এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা দক্ষ শিক্ষক হিসেবে গড়ে উঠবেন এবং তাদের পেশাগত জীবনে নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবেন। শিক্ষার্থীদের মধ্যে যারা শিক্ষাক্ষেত্রে উচ্চতর ডিগ্রী অর্জন করেছেন, তারা এই সুযোগ গ্রহণ করে সফল শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।

ইউনিভার্সাল নার্সিং কলেজের অধ্যক্ষ রেবেকা খাতুন বলেন, এই ইনস্টিটিউট বাংলাদেশের নার্সিং শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষকদের দক্ষ করে তুলতে পারলে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত হবে।

উদ্ধোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের নার্সিং সুপারিন্টেনডেন্ট সুলতানা শাহানা সহ প্রশিক্ষণে আসা দু’জন শিক্ষক।

বর্তমানে বাংলাদেশে ১৯৫টি প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ৪০৩টি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ১৫১টি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালু রয়েছে। তবে, এত সংখ্যক প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষিত শিক্ষক না থাকায় শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে। এই চাহিদা পূরণের উদ্দেশ্যেই ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।

ট্যাগ: ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটনার্সিং সেবার মানোন্নয়ন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ভবনে ছিল না ফায়ার সেফটি প্ল্যান, কোনো হতাহত নেই’

পরবর্তী

পারিশ্রমিক নাটকীয়তার পর সিলেটকে হারিয়ে চট্টগ্রামে শুরু রাজশাহীর

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিশ্রমিক নাটকীয়তার পর সিলেটকে হারিয়ে চট্টগ্রামে শুরু রাজশাহীর

চ্যানেল আই অনলাইন এর লুটপাটের বরপুত্র মোহাম্মদ আদনান ইমাম. Channel i News - চ্যানেল আই নিউজ

লুটপাটের বরপুত্র মোহাম্মদ আদনান ইমাম

সর্বশেষ

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT