চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমান দেশে ফিরতে চাইলে, সহায়তা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে প্রেসব্রিফিং

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে প্রেসব্রিফিং

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিলে সরকার ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র প্রদানে প্রয়োজনীয় সহায়তা করবে।

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ‘ফিরে আসার বিষয়টি (দেশে ফেরার) তারেক রহমানের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে যখনই প্রয়োজন হবে, তার ভ্রমণ নথি বা পাসপোর্ট সম্পর্কিত বিষয়গুলো আমরা দেখব।’

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না সে সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই।

তৌহিদ বলেন, তারেক রহমানকে প্রথমে দেশে ফেরার ব্যাপারে নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে।

আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ঢাকা যে অনুরোধ জানিয়েছিল, সে ব্যাপারে এখনো কোনো অগ্রগতি নেই।

Reneta

তিনি উল্লেখ করেন, এ বিষয়ে এখনো দ্বিতীয় কোনো অনুরোধপত্র পাঠানো হয়নি।

আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তৌহিদ বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রাক-নির্বাচনী অনুসন্ধানী মিশন ইতোমধ্যে বাংলাদেশ সফর করেছে।

‘এ বিষয়ে এখন পর্যন্ত আমার কাছে নতুন কোনো তথ্য নেই’ উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নির্বাচন কমিশন তত্ত্বাবধান করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)তারেক রহমানপররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাথার খুলি কেন খুলে রাখা হয়?

পরবর্তী

হংকং ম্যাচের প্রস্তুতি হলেও নেপালকে হারাতে চান ক্যাবরেরা

পরবর্তী

হংকং ম্যাচের প্রস্তুতি হলেও নেপালকে হারাতে চান ক্যাবরেরা

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT