চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক দলগুলো একমত হলে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র: আসিফ মাহমুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, কুমিল্লা, জনপদ
A A
আসিফ মাহমুদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলে আগামী ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র দেয়ার চিন্তাভাবনা করছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

আজ শুক্রবার (১১জুলাই) কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে। ইতিপূর্বে রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা নেয়া হয়েছিল, তারা তাদের মত করে ঘোষণাপত্রের কপি সরকারকে দিয়েছে। এখন আবারো কার্যক্রম চলমান আছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যে আগামী ৫ অগাস্ট যদি ঘোষণাপত্র দেয়া যায়, তবে সেজন্য রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসা প্রয়োজন। আশা করি রাজনৈতিক ঐক্যমত শেষে ৫ আগষ্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা সম্ভব হবে।

এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. ইসমাইল, সাবেক সভাপতি কাজী নাজমুস সাদাত। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বর্তমান জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ।

এর আগে শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস-১১ জুলাই শীর্ষক স্মৃতির মিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় ২৪-এর ১১ জুলাইতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিনটিকে ‘গণঅভ্যুত্থানে প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া।

Reneta

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হায়দার আলী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ মাহমুদ সজিব ভুইয়াগণঅভ্যুত্থানে প্রথম প্রতিরোধ দিবসজুলাই ঘোষণাপত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT