রাজনীতি

দলীয় মুখপাত্রের পাশাপাশি সাংগঠনিক ইউনিট সেলের দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ

দলীয় মুখপাত্রের পাশাপাশি সাংগঠনিক ইউনিট সেলের দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) দলীয় মুখপাত্রের পাশাপাশি ৭ ইউনিট এবং সেলের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

মজ্ঞলবার ৬ জানুয়ারি, প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভূইয়া গত ২৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’র প্রধান হিসেবে দায়িত্ব পান।

বিজ্ঞপ্তিতে আরও জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখপাত্র হিসেবে সেল এবং সাংগঠনিক ইউনিট সমূহের দায়িত্বগুলো হলো- মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেল, ব্যান্ডিং সেল, দপ্তর সেল, জনসংযোগ ও সদস্য সংগ্রহ সেল, রিচার্স ও পলিসি সেল, ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ ইউনিট) যা তাঁর কার্যপরিধির আওতাভুক্ত থাকবে এবং অবিলম্বে এই নোটিশ কার্যকর হবে।

বিষয়:আসিফ মাহমুদ সজিব ভূইয়া এনসিপি জাতীয় নাগরিক পার্টি মুখপাত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…