গণতন্ত্র ফেরত না এলে পরিণতি অতীতের মতো হবে: শামসুজ্জামান দুদু

শামসুজ্জামান দুদু গণতন্ত্রের জন্য গণমাধ্যমের সামনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্র ফেরত না আসলে দেশের পরিণতি অতীতের মতো হতে পারে।
বুধবার (৭ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রুত নির্বাচনের রোডম্যপ ঘোষণার দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে এসব বলেন।
তিনি বলেন, গণতন্ত্র মেনে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে রাতারাতি সব সমস্যার সমাধান হয়ে যাবে।
ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে বিএনপির অনেক মানুষ আত্মাহুতি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি যদি বর্তমান সরকার বুঝতে না পারে তাহলে বুঝতে হবে তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল না।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







