বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশকে রক্তস্রোতে ভাসিয়ে দেবে: কাদের

ফাইল ছবি
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আবার ক্ষমতায় আসতে পারলে বাংলাদেশকে রক্তস্রোতে ভাসিয়ে দেবে। মহান মে দিবসে জাতীয় শ্রমিক লীগের জনসভায় তিনি বলেন, বিএনপির ভাঙন বা ধ্বংস আওয়ামী লীগ চায় না, কিন্তু বিএনপি যে অবস্থায় রয়েছে তাতে নিজেরাই নিজেদের ধ্বংস ও ভাঙন ঘটাবে।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গনে মহান মে দিবসে জাতীয় শ্রমিক লীগের জনসভা। প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের শক্তি নেই। আর দেশের মানুষও তাদের সাথে নেই।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি যে বিদেশী রাষ্ট্রের কাছে নালিশ দেয় সেই আমেরিকায় এখন আরব বসন্ত চলছে।
সাহস থাকলে তারেক রহমানকে লন্ডনে বসে না থেকে বাংলাদেশে এসে আন্দোলন করতে বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






