ফুটবল

মস্তিষ্কে রক্তক্ষরণে আইসিইউতে ডাচ তারকা গোলরক্ষক

ডাচ গোলরক্ষক মাঠে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাচ গোলরক্ষক মাঠে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন, ফুটবল ম্যাচের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

মস্তিষ্কে রক্তক্ষরণের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে নেদারল্যান্ডসের সাবেক গোলরক্ষক এডউইন ফন ডার সারকে। ক্রোয়েশিয়ায় অবকাশ যাপনের সময় ডাচ তারকা অসুস্থ হয়ে পড়েন, শুক্রবার খবরটি দিয়েছে তার সাবেক ক্লাব আয়াক্স।

আয়াক্স জানিয়েছে, এডউইন ফন ডার সারের মস্তিষ্কের চারপাশে রক্তক্ষরণ হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রয়েছেন। বর্তমানে অবস্থা স্থিতিশীল।

৫২ বর্ষী ফন ডার সার সম্প্রতি আয়াক্সের পরিচালকের পদ থেকে সরে দাঁড়ান। ডাচ লিগে তৃতীয় স্থানে থেকে শেষ করায় এবং ২০০৯ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারায় তিনি গত মৌসুম শেষের আগেই পদত্যাগ করেন।

ডাচ তারকা ২০১১ সালে ফুটবল থেকে অবসর নেন। ক্যারিয়ারের শেষ ছয় বছর ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন। ডাচ কমলা জার্সিতে ১৯৯৫ সালে অভিষেক। জাতীয় দল থেকে ২০০৮ সালে অবসরের আগে গোলপোস্টের সামনে ১৩০ ম্যাচ দাঁড়ান।

২০০৯ সালে ওল্ড ট্রাফোর্ডে থাকাকালীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল ফন ডার সারের স্ত্রী অ্যানেমারি ফন কেস্টেরেন। পরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলেন।

বিষয়:আইসিইউ গোলরক্ষক নেদারল্যান্ডস ফন ডার সার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…