চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই দিনে দুইবার ব্যাট করল সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার উল্লাসে ভরা, মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আনরিখ নর্কিয়ার দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে একই দিনে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং করতে হলো সাউথ আফ্রিকাকে। সকালে প্রোটিয়ারা দ্বিতীয় দিনের খেলা শুরু করে মাত্র সাড়ে চার ওভার খেলতে পারে। ব্যাটে নেমে উইন্ডিজরা মাত্র ৬৩ ওভার খেলে অলআউট হলে দ্বিতীয়বার ব্যাটে নামতে হয় বাভুমার দলকে।

সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা ৩৪২ রানে অলআউট হয়। জবাব দিতে নেমে তেমন সুবিধা করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। অলআউট হয়েছে মাত্র ২১২ রানে।

আনরিখ নর্কিয়া ৩৬ রানে ৫ উইকেট নিলে ১৩০ রানের লিড পায় সাউথ আফ্রিকা। এছাড়া কাগিসো রাবাদা ৪৪ রানে ২টি, মার্কো ইয়ানসেন ও জেরাল্ড কোয়েৎজি নিয়েছেন একটি করে উইকেট।

Banglabid

দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করতেই ৪ উইকেট হারিয়েছে এলগাররা। দিন শেষে ১৭৯ রানে এগিয়ে রয়েছে টেম্বা বাভুমার সাউথ আফ্রিকা। ৩৫ রানে থাকা মার্করাম ও ৭ রানে থাকা কিগান পিটারসেন তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া আলজারি যোসেফ দ্বিতীয় ইনিংসেও ১৭ রানে ২ উইকেট নিয়েছেন। এছাড়া কেমার রোচ ও জেসন হোল্ডার নিয়েছেন একটি করে উইকেট।

Reneta

প্রথম ইনিংসে উইন্ডিজের সর্বোচ্চ ৬২ রান আসে বাঁহাতি অলরাউন্ডার রেইমন রেইফারের ব্যাট থেকে। এছাড়া জার্মেইন ব্লাকউড ৩৭, ত্যাগনারায়ন চন্দরপল ২২ ও রস্টন চেজ করেন ২২ রান। অন্য কোনো ব্যাটার উল্লেখযোগ্য রান করতে পারেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজনর্কিয়ামার্করামরেইফারলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকায় রাখা যাবে না দূরপাল্লার বাস কাউন্টার: মেয়র তাপস

পরবর্তী

তাপসে মুগ্ধ নচিকেতা, আসছে ‘অন্যরকম’ গান

পরবর্তী
নচিকেতা ও তাপস একসঙ্গে গানে মগ্ন, সঙ্গীতের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

তাপসে মুগ্ধ নচিকেতা, আসছে ‘অন্যরকম’ গান

প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ

সর্বশেষ

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

আগস্ট ১৯, ২০২৬

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT