চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপজয়ীদের ৭০ কোটি বোনাস দিচ্ছে বিসিসিআই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয়ে নারী দল

ভারতীয়ে নারী দল

ঘরের মাঠে ইতিহাস লিখেছে ভারত। সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ জিতেছে দেশটি। ইতিহাস গড়ার দিনে ৫১ কোটি রুপি বোনাসের খবর পেয়েছেন স্মৃতি মান্দানা-হারমানপ্রীত কৌররা, বাংলাদেশি টাকায় ৭০ কোটির বেশি। ভারতের ক্রিকেট বোর্ড এই অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে।

বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া বলেছেন, ‘বিসিসিআই অত্যন্ত আনন্দিত। আইসিসির পুরস্কার তহবিল থেকে কোন অর্থ ব্যবহার না করে, বিসিসিআই নিজস্ব তহবিল থেকে ৫১ কোটি টাকা ভারত দলকে পুরস্কার হিসেবে দেবে। এই অর্থ খেলোয়াড়, নির্বাচক এবং প্রধান কোচ অমোল মজুমদারের নেতৃত্বাধীন সাপোর্ট স্টাফদের মধ্যেও ভাগ করা হবে।’

‘জয় শাহকে (আইসিসি সভাপতি) বিশেষভাবে ধন্যবাদ জানাতে হবে, কারণ টুর্নামেন্ট শুরুর ঠিক একমাস আগে তিনি আইসিসি নারী বিশ্বকাপের পুরস্কারের অর্থ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। আগে যেখানে পুরস্কারের অঙ্ক অনেক কম ছিল, সেখানে এবছর প্রায় ৩০০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ, আগের আসরের তুলনায় তিনগুণেরও বেশি অর্থ পুরস্কার দেয়া হয়েছে।’

বিসিসিআইয়ের সিদ্ধান্ত আসে আইসিসির রেকর্ড পুরস্কার অর্থ প্রণোদনা ঘোষণার পর। টুর্নামেন্ট শুরুর আগেই আইসিসি চেয়ারম্যান জয় শাহ ঘোষণা করেছিলেন, ২০২৫ সালের নারী বিশ্বকাপের পুরস্কার তহবিল বাড়ানোর কথা। বিজয়ী দল পাচ্ছে ৪.৪৮ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় ৫৫ কোটি প্রায়, যা ২০২২ আসরের তুলনায় ২৯৭ শতাংশ বেশি। এটি ২০২৩ ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পাওয়া ৪ মিলিয়ন ডলার পুরস্কারের চেয়েও বেশি।

রোববার টসে জিতে ভারতকে আগে ব্যাটে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট। নেমে ৭ উইকেটে ২৯৮ রান তোলে ভারত। জবাবে ৪৫.৩ ওভারে ২৪৬ রানে গুটিয়ে যায় প্রোটিয়াবাহিনী। ৫২ রানে জিতে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিদেবজিত সাইকিয়াবিসিসিআইভারতমেয়েদের ওয়ানডে বিশ্বকাপলিড স্পোর্টসসাউথ আফ্রিকাহারমানপ্রীত কৌর
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT