চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে সিংহাসন হারালেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ২৯, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান ক্রিকেট খেলছেন, বাংলাদেশ দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ১৫মে আইসিসি প্রকাশিত টি-টুয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সাকিবের সিংহাসনে ভাগ বসান ভানিডু হাসারাঙ্গা। বিশ্বকাপের তিনদিন আগে হালনাগাদে শ্রীলঙ্কান অলরাউন্ডারের কাছে শীর্ষস্থানই হারালেন টাইগার অলরাউন্ডার।

জিম্বাবুয়ে সিরিজের পর তিন রেটিং পয়েন্ট কমেছিল সাকিবের। ২২৮ রেটিং নিয়ে তার সাথে শীর্ষে উঠে আসেন হাসারাঙ্গা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাট-বল কোনটাতেই আলো ছড়াতে পারেননি সাকিব। র‍্যাঙ্কিংয়ে সেটির প্রভাব পড়েছে। টাইগার অলরাউন্ডার পাঁচ রেটিং পয়েন্ট কমায় শীর্ষ হারিয়েছেন। ২২৩ রেটিং নিয়ে নেমে গেছেন দুইয়ে। ২২৮ রেটিং নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের আসন দখলে নিয়েছেন হাসারাঙ্গা।

মোহাম্মদ নবী তৃতীয় স্থানে আছেন। আফগান তারকার ঝুলিতে ২১৮ রেটিং পয়েন্ট। ২১০ পয়েন্ট নিয়ে চারে আছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। সাউথ আফ্রিকার এইডেন মার্করামকে পেছনে ফেলে পাঁচে এসেছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। ২০৪ রেটিং পয়েন্ট তার। ১৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে মার্করাম।

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শ্রেষ্ঠত্ব হারানোর পাশাপাশি ব্যাটিং-বোলিং দুটো বিভাগেই অবনতি হয়েছে সাকিবের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাট হাতে দুই ইনিংসে ১০২.৮৫ স্ট্রাইকরেটে ৩৬ রান করেছেন। বল হাতে তিন ইনিংসে ১০ ওভারে ৭৪ রান খরচায় নেন এক উইকেট।

তাতে ব্যাটিংয়ে তিনধাপ অবনতি হয়েছে সাকিবের। ৪০৮ রেটিং পয়েন্ট নিয়ে নেমে গেছেন ৮২ নম্বরে। সেখানে কাতারের মুহাম্মদ তানভীর আহমেদের সঙ্গে অবস্থান করছেন যৌথভাবে। বোলিংয়ে সাকিব নেমে গেছেন একধাপ। ৫৪৯ পয়েন্ট নিয়ে আছেন ৩১ নম্বরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ২৪র‌্যাঙ্কিংলিড স্পোর্টসসাকিবহাসারাঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT