ক্রিকেট

আয়ারল্যান্ড সিরিজে নেই তাসকিন, নতুন মুখ মৃত্যুঞ্জয়

নতুন মুখ মৃত্যুঞ্জয় ক্রিকেটার হাতে বল নিয়ে উল্লাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন মুখ মৃত্যুঞ্জয় ক্রিকেটার মাঠে বল হাতে উল্লাসে, আয়ারল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট থেকে ছিটকে পড়েছিলেন তাসকিন আহমেদ। সেই চোট মাঠে ফেরা বিলম্ব করল তারকা পেসারের। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে থাকছেন না তাসকিন। প্রথমবার দলে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের সিরিজের জন্য রোববার ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। ফিরেছেন শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম। বাদ পড়েছেন নাসুম আহমেদ।

আয়ারল্যান্ডের হোম সিরিজ হলেও আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের ম্যাচ তিনটি হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। ৯ মে শুরু হবে সিরিজটি। ১২ ও ১৪ মে সিরিজের বাকি দুই ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম, তাওহিদ হৃদয়, রনি তালুকদার, ইয়াসির আলি, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী।

বিষয়:আইসিসি আয়ারল্যান্ড তাসকিন বাংলাদেশ মৃত্যুঞ্জয় লিটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…