চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরের পিচকে ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসির শাস্তি পেয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের পিচকে ‘অসন্তোষজনক’ বলেছে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। পাশাপাশি মিরপুরকে একটি ডিমেরিট পয়েন্ট শাস্তিও দেয়া হয়েছে।

মঙ্গলবার আইসিসির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের ম্যাচ রেফারি ছিলেন ডেভিড বুন। সাবেক এই অস্ট্রেলিয়ান ব্যাটারের দেয়া প্রতিবেদনের ভিত্তিতে এসেছে এই শাস্তি পেয়েছে মিরপুর। আইসিসির পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণ প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের এই হোম অব ক্রিকেটকে ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। তবে বিসিবি চাইলে এই শাস্তির বিরুদ্ধে আগামী ১৪ দিনের মধ্যে আপিল করতে পারবে।

এর আগে দুই দলের অধিনায়কের সঙ্গে আলোচনার পর ম্যাচ অফিসিয়ালদের উদ্বেগের ব্যাপারটি আইসিসির কাছে জানান ডেভিড বুন। সেখানে বলেছেন, ‘আউটফিল্ড বেশ ভালো ছিল, বৃষ্টির পরও ভালোভাবে টিকে ছিল। কিন্তু মনে হয়েছিল পিচ হয়তো ঠিকঠাক প্রস্তুত নয়। কারণ এটি শক্ত ছিল না, প্রথম দিন থেকেই ঘাসে ঢাকা ছিল। প্রথম সেশন থেকে পুরো ম্যাচ জুড়েই বাউন্স অসম ছিল, অনেক বল পিচ থেকে লাফিয়ে উঠেছে। সামনে গিয়ে খেলতে থাকা ব্যাটসম্যানের কাঁধের ওপর উঠেছে স্পিনারদের বল, এরপর মাঝেমধ্যে বেশ নিচুও হয়েছে।’

আইসিসির প্রক্রিয়া অনুযায়ী, পুরুষ ও নারী ক্রিকেটে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের পর পিচ ও আউটফিল্ডকে বিভিন্ন রেটিং দেওয়া হয়। সাধারণত খুব ভালো, ভালো, গড়পড়তা, গড়পড়তার নিচে, বাজে ও অনুপযুক্ত এ সকল শ্রেণিতে ভাগ করা হয় পিচ ও আউটফিল্ডকে। একটি নির্দিষ্ট মানের নিচে পিচ বা আউটফিল্ড পড়লে দেয়া হয় ডিমেরিট পয়েন্ট। অসন্তোষজনক হলে দেয়া হয় একটি ডিমেরিট পয়েন্ট, খেলার অনুপযুক্ত হলে তিনটি।

The Mirpur pitch has received one demerit point under the ICC Pitch and Outfield monitoring process.

Details 👇https://t.co/300OZNQBlg

— ICC (@ICC) December 12, 2023

এর আগে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের পর মিরপুরের ‘গড়পড়তার নিচে’ বলে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি। সেবার ৩৮টি উইকেটের মধ্যে ৩০টিই নিয়েছিলেন স্পিনাররা। সে দফা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আপিল করলেও সে সিদ্ধান্ত বহাল রাখা হয়েছিল।

Reneta

দ্বিতীয় ম্যাচটি চতুর্থ দিনে গড়ালেও, সবমিলিয়ে খেলা হয়েছে মাত্র ১৭৮.১ ওভার। যা বলের হিসেবে দুই দিনেরও কম এবং টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন ওভারের ম্যাচ। ম্যাচটিতে চার উইকেটে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। পরে কিউই অধিনায়ক টিম সাউদি মিরপুরের পিচ নিয়ে কড়া সমালোচনা করেছিলেন। বলেছিলেন, ‘সম্ভবত এটা ক্যারিয়ারে খেলা সবচেয়ে বাজে উইকেট।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিডিমেরিট পয়েন্টবাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে ব্যবধান বাড়িয়ে চলছে বিজেপি

মে ৪, ২০২৬

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ১ শিশুর মৃত্যু

মে ৪, ২০২৬

বন্ধ বস্ত্র ও পাট কারখানা নিয়ে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

মে ৪, ২০২৬

ভবানীপুরে মমতা ব্যানার্জীর আসনে এগিয়ে বিজেপির শুভেন্দু অধিকারী

মে ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

কৃষক যত ধান দিবে তত ধানই কিনবে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

\r\n\r\nএর আগে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের পর মিরপুরের ‘গড়পড়তার নিচে’ বলে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি। সেবার ৩৮টি উইকেটের মধ্যে ৩০টিই নিয়েছিলেন স্পিনাররা। সে দফা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আপিল করলেও সে সিদ্ধান্ত বহাল রাখা হয়েছিল।\r\n\r\nদ্বিতীয় ম্যাচটি চতুর্থ দিনে গড়ালেও, সবমিলিয়ে খেলা হয়েছে মাত্র ১৭৮.১ ওভার। যা বলের হিসেবে দুই দিনেরও কম এবং টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন ওভারের ম্যাচ। ম্যাচটিতে চার উইকেটে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। পরে কিউই অধিনায়ক টিম সাউদি মিরপুরের পিচ নিয়ে কড়া সমালোচনা করেছিলেন। বলেছিলেন, ‘সম্ভবত এটা ক্যারিয়ারে খেলা সবচেয়ে বাজে উইকেট।’","author":{"@type":"Person","name":"চ্যানেল আই অনলাইন","url":"https://www.channelionline.com/author/cinewsbangla/","sameAs":["https://channeli.mystagingwebsite.com/","https://www.facebook.com/channelitv","channelionline","https://www.instagram.com/channelionline"]},"articleSection":["ক্রিকেট","স্পোর্টস"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2023/12/mirpur-test-1.jpg","width":600,"height":355},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}