ক্রিকেট

ভালোই ঘুরছে রানের চাকা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং অনুশীলন করছে, দর্শকরা স্ট্যান্ডে বসে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্লো আউটফিল্ডে বল ছুটছে কম গতিতে, তবে টাইগার অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে ঠিকই ঘুরছে বাংলাদেশের রানের চাকা। ১৭তম ওভারে এসে পূর্ণ হয় দলীয় শতক।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১২৬ রান। ওপেনার তামিম ৫২ বলে ৪০ এবং চারে নামা লিটন ৩৪ বলে ৩৩ রানে ব্যাট করছেন।

চেমসফোর্ডের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করানোর সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবির্নে। ওয়ানডেতে অভিষেক হওয়া রনি তালুকদার মাত্র ৪ রানে সাজঘরে ফিরে যান।

পরে ৩২ বলে ৩৫ রান করে ফেরেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। এদিন বাংলাদেশ দলে অভিষেক হয়েছে বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীরও।

বিষয়:অ্যাডাইর আয়ারল্যান্ড ইংল্যান্ড চেমসফোর্ড তামিম বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…