চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেক রাঙানো হল না রনির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ১৪, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের শেষ সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক রাঙাতে পারলেন না ৩২ বর্ষী ডানহাতি ব্যাটার রনি তালুকদার। ওপেনিংয়ে নেমে ব্যাটেই বল আসছিল না তার, চতুর্থ ওভারে একটা চার মেরে ফিরে গেছেন সাজঘরে। দেখেশুনে রান নেয়ার চেষ্টা করছেন অধিনায়ক তামিম ইকবাল, সঙ্গী গত ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত।

চেমসফোর্ডে চতুর্থ ওভারে এসে রানের খাতা খুলতে পারেন রনি। নিজের খেলা ১৩তম বলে প্রথম রান নিতে পারেন, বাউন্ডারি হাঁকান। পরের বলেই আউট হন। মার্ক অ্যাডাইরের বলে উইকেটকিপারের গ্লাভসে সহজ ক্যাচ দেন। ১৪ বল খেলা ডানহাতির রানের সংখ্যা ওই বাউন্ডারিটিই।

বাজে ফর্মে থাকা তামিম ইনিংসে তৃতীয় ওভারে ১ রানে থাকার সময় জশ লিটলের বলে ক্যাচ দেন। স্লিপে সহজ ক্যাচটি নিতে পারেননি আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবির্নে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়ার প্লের ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে টিম টাইগার্স। ওপেনার তামিম ইকবাল ১৭ বলে ১৬ ও গত ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ২৯ বলে ৩১ রানে ব্যাট করছেন।

এরআগে, টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক ব্যালবির্নে। দুজনের হয় অভিষেক, লাল-সবুজ জার্সিতে মৃত্যুঞ্জয় চৌধুরী ও রনি তালুকদারের সুযোগ মেলে ওয়ানডেতে। সঙ্গে ফিরেছেন পেসার মোস্তাফিজুর রহমান। চোটের কারণে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম একাদশের বাইরে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাডাইরআয়ারল্যান্ডইংল্যান্ডচেমসফোর্ডতামিমবাংলাদেশব্যালবির্নেমৃত্যুঞ্জয়রনিলিড স্পোর্টসশান্তসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো জাতিসংঘ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষা কারিকুলামে আসছে বড় পরিবর্তন’

মে ২০, ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে হাইকোর্টের বিস্ময়

মে ২০, ২০২৬
ছবি: মোসলেহ উদ্দিন আহমদ (ডিএমপি কমিশনার)।

কিশোর গ্যাং-অনলাইন জুয়া-সাইবার প্রতারণার বিরুদ্ধে ডিএমপির কঠোর বার্তা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হজযাত্রীদেরকে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT