ক্রিকেট

নাসিরদের বিরুদ্ধে টি-টেন ম্যানেজম্যান্টের জিরো টলারেন্স নীতি

বাংলাদেশ ক্রিকেটার জিতের আনন্দে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার জিতের উদযাপন, তিনি জিতের জন্য উল্লাস প্রকাশ করছেন, মাঠে খেলা চলাকালীন।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন টুর্নামেন্টে অংশ নেয়া ৮ ক্রিকেটারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এদিকে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার আনা অভিযোগে হতাশা প্রকাশ করেছে গ্লোবাল টি-টেন স্পোর্টস ম্যানেজমেন্ট। তারা জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে জিরো টলারেন্স নীতি।

এক বিবৃতিতে টি-টেন ম্যানেজমেন্ট জানায়, ‘এই অভিযোগের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। যেকোনো দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ বিষয়ে আমরা আইসিসির সঙ্গে কাজ করে যাবো এবং ক্রিকেটকে পবিত্র রাখতে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবো।’

অভিযুক্ত আটজনের মধ্যে তিনজন ক্রিকেটার। একজন নাসির হোসেন অন্য দু’জন হলেন আরব আমিরাতের ক্রিকেটার রিজওয়ান জাভেদ ও সালিয়া সামান। বাকিদের মধ্যে কৃষ্ণা কুমার চৌধুরী একটি ফ্র্যাঞ্চাইজি মালিকানার অংশীদার। পরাগ সংঘভিও অন্য একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানার অংশীদার। বাকিরা হলেন ব্যাটিং কোচ আসহার জায়েদি, সানি ধিলন সহকারী কোচ ও টিম ম্যানেজার শাদাব আহমেদ।

বিষয়:আইসিসি দুর্নীতি নাসির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…